ম্যাচ শুরুর আগে যা বললেন আনচেলত্তি

২৯ জুন ২০২৬, ১১:১৩ PM
নেইমার ও আনচেলত্তি

নেইমার ও আনচেলত্তি © সংগৃহীত

জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামার ঠিক আগমুহূর্তে ব্রাজিলিয়ান টেলিভিশনে কথা বলেছেন সেলেসাওদের মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলত্তি। প্রতিপক্ষকে সমীহ করলেও নিজের শিষ্যদের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন এই অভিজ্ঞ ইতালিয়ান কোচ।

​টেলিভিশন ক্যামেরার সামনে আনচেলত্তি বলেন, “আমার বিশ্বাস, স্কটল্যান্ডের বিপক্ষে আমরা যেভাবে খেলেছিলাম—ঠিক একই মানসিকতা, মনোভাব এবং কোয়ালিটি বজায় রেখে আজকের ম্যাচটাও খেলতে পারব। আমরা সম্পূর্ণ প্রস্তুত। ম্যাচটি নিঃসন্দেহে অনেক কঠিন হতে যাচ্ছে, তবে এই দলটির যেকোনো পরিস্থিতি পার করার এবং জয় ছিনিয়ে আনার পূর্ণ সামর্থ্য রয়েছে।”

​স্কটল্যান্ডের বিপক্ষে দাপুটে পারফরম্যান্সের সেই চেনা ছন্দ আজ হিউস্টনের মাঠেও ধরে রাখতে চান আনচেলত্তি, যেখানে তাঁর প্রধান লক্ষ্য শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬