ব্রাজিল-জাপান ম্যাচের দায়িত্বে পেনাল্টি দিয়ে নির্বাসিত সেই রেফারি

২৯ জুন ২০২৬, ০৯:২৭ PM
মাউরিজিও মারিয়ানি

মাউরিজিও মারিয়ানি © সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিল ও জাপানের বহুল প্রতীক্ষিত ম্যাচের জন্য রেফারিং প্যানেল ঘোষণা করেছে ফিফা। বাংলাদেশ সময় আজ রাত ১১টায় টেক্সাসের হিউস্টনে অনুষ্ঠিতব্য ম্যাচটি পরিচালনা করবেন ইতালির অভিজ্ঞ রেফারি মাউরিজিও মারিয়ানি।

মারিয়ানির সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকছেন তারই স্বদেশী দানিয়েল বিন্দোনি ও আলবার্তো তেগোনি। চতুর্থ অফিসিয়ালের দায়িত্ব পালন করবেন সুইজারল্যান্ডের সান্দ্রো শ্যারার, আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন স্টিফেন ডি আলমেইদা।

চলতি বিশ্বকাপে ইতালির একমাত্র অন-ফিল্ড রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন মারিয়ানি। এর আগে তিনি গ্রুপ পর্বে সৌদি আরব-উরুগুয়ে এবং কলম্বিয়া-ডিআর কঙ্গো ম্যাচ পরিচালনা করেছেন। এবার নকআউট পর্বেও গুরুত্বপূর্ণ ম্যাচে তার ওপর আস্থা রেখেছে ফিফা।

তবে মারিয়ানির ক্যারিয়ার কেবল প্রশংসায় সীমাবদ্ধ নয়; বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তও তাকে আলোচনার কেন্দ্রে এনেছে। সিরি আ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং অন্যান্য প্রতিযোগিতায় পেনাল্টি ও ভিএআর-সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

২০২৪ সালে সিরি আ-তে নাপোলি ও ইন্টারের ম্যাচে বিতর্কিত পেনাল্টি দেওয়ার কারণে তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়েছিল। সর্বশেষ মৌসুমেও ভিএআরের সহায়তায় দেওয়া একটি পেনাল্টি সিদ্ধান্ত নিয়ে নতুন করে সমালোচনার জন্ম দেন তিনি।

এ ছাড়া ২০২১ সালে ইন্টার মিলান ও জুভেন্টাসের ম্যাচে শেষ মুহূর্তে জুভেন্টাসকে পেনাল্টি দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ ইন্টারের ফুটবলাররা ম্যাচ শেষে টানেলে গিয়ে মারিয়ানির প্রতিবাদ করেছিলেন।

বিতর্ক থাকলেও বড় ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ আসরে সফল পারফরম্যান্সের কারণেই বিশ্বকাপের নকআউট পর্বের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে আবারও মারিয়ানির ওপর ভরসা রেখেছে ফিফা।

ইবতেদায়ী শিক্ষার মানোন্নয়নে সরকারের করণীয়
  • ২৬ আগস্ট ২০২৬
‎জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জা…
  • ২৬ আগস্ট ২০২৬
বাংলাদেশ-চীন মেলবন্ধনকে শক্তিশালী করবে এডুকেশন এক্সচেঞ্জ: ম…
  • ২৬ আগস্ট ২০২৬
নওগাঁয় মাদক সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড 
  • ২৬ আগস্ট ২০২৬
গোবিপ্রবিতে ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে হতে যাচ্ছে…
  • ২৬ আগস্ট ২০২৬
রাজধানীতে সরকারি পিআইসিইউ মাত্র ৪৩, হাসপাতালে হাসপাতালে ঘুর…
  • ২৬ আগস্ট ২০২৬