কেপ ভার্দের সঙ্গে আর্জেন্টিনার সতর্কতার কারণ তাহলে এই!

২৮ জুন ২০২৬, ০৪:৩৪ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ সাফল্য নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তিন ম্যাচের তিনটিতেই জিতে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ উঠেছে লিওনেল স্কালোনির দল। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ ইতিহাস গড়ে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হওয়া কেপ ভার্দে।

কাগজে-কলমে তুলনামূলক সহজ প্রতিপক্ষ মনে হলেও কেপ ভার্দেকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা। গ্রুপ পর্বে শক্তিশালী স্পেন ও উরুগুয়ের বিপক্ষে অপরাজিত থেকে নকআউট নিশ্চিত করে টুর্নামেন্টের অন্যতম চমক হয়ে উঠেছে আফ্রিকার এই দ্বীপরাষ্ট্র। তাদের সেই পারফরম্যান্সই সতর্ক করে দিয়েছে স্কালোনিকে।

আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় শেষ ৩২-এর ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। ম্যাচটি সামনে রেখে স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচের কাছে উঠে আসে প্রতিপক্ষকে নিয়ে প্রশ্ন।

স্কালোনির মতে, নকআউট পর্বে কোনো প্রতিপক্ষকেই সহজভাবে নেওয়ার সুযোগ নেই। কেপ ভার্দে গ্রুপ পর্বে যেভাবে শৃঙ্খলাবদ্ধ ও আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে, তা প্রমাণ করে তারা এই পর্যায়ে ওঠার যোগ্যতা রাখে। তাই তাদের বিপক্ষে নিজেদের সেরাটাই খেলতে হবে আর্জেন্টিনাকে।

স্কালোনির ভাষ্যমতে, ‘ওরা ভালো দল, (গ্রুপপর্বে) তিন প্রতিপক্ষের জন্যই কঠিন পরিস্থিতি তৈরি করেছে। তারা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, আমাদের জন্যও সমস্যা তৈরি করবে।’

আর্জেন্টাইন কোচের মন্তব্য, ‘তারা ইতোমধ্যে স্পেনের মতো অন্যতম ফেভারিট দল, উরুগুয়ে এবং সৌদি আরবের বিপক্ষেও তা (কঠিন লড়াই) করেছে। এই বিশ্বকাপে আমরা যেসব বিষয় দেখছি, তাতে আমাদের সতর্ক থাকতে হবে। তারা দ্রুতগতির দল, মানসম্পন্ন এবং ভালো একটি দল।’

কেপ ভার্দের সঙ্গে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে হবে আর্জেন্টিনার ম্যাচটি। সেখানকার আবহাওয়া বেশ গরম থাকবে বলেি ধারণা করা হচ্ছে। এ প্রসঙ্গে স্কালোনির মন্তব্য, ‘আমরা খুব গরম আবহাওয়ায় খেলতে যাচ্ছি, এমন এক সময়সূচিতে যা বোঝা কঠিন। তবে সবাই যেহেতু একই পরিস্থিতিতে খেলেছে, তাই আমাদের অভিযোগ করার সুযোগ নেই।’

ট্যাগ: মেসি
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনু…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীসহ দেশের যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়িভাড়া-শিক্ষা ভাতা বৃদ্ধির দাবি সরকারি চাকরিজীব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
৬ শিক্ষক-গবেষককে অ্যাওয়ার্ড দিল ইউনিভার্সিটি অব এশিয়া প্যাস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কবি নজরুলকে নিয়ে লেখা ৯৭ বছরের পুরোনো মানপত্রটি এখন চবিতে
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’, বলার কয়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9