হেরেও নকআউটের টিকিট কাটল ঘানা

২৮ জুন ২০২৬, ০৭:২৬ AM
হেরেও নকআউটের টিকিট কাটল ঘানা

হেরেও নকআউটের টিকিট কাটল ঘানা © সংগৃহীত

ক্রোয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত লড়াইয়ের পরও জয় তুলে নিতে পারেনি ঘানা। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ২-১ গোলে হেরে সরাসরি রানার্সআপ হওয়ার সুযোগ হারায় আফ্রিকার দলটি। তবে হারের ম্যাচেও বিশ্বকাপ অভিযান শেষ হয়নি তাদের। সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ঘানা।

ফিলাডেলফিয়া ম্যাচে ৩০তম মিনিটে পেতার সুচিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে ঘানা। তবে ম্যাচের শেষ দিকে আরেকটি গোল করে জয় নিশ্চিত করে লুকা মদরিচের দল।

ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ক্রোয়েশিয়া। এরপর টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নেয় তারা।

অন্যদিকে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এ ছাড়া প্রথম ম্যাচে জয় ও দ্বিতীয় ম্যাচে ড্র করে ৪ পয়েন্ট নিয়ে শেষ ম্যাচে নেমেছিল ঘানা। এবার ক্রোয়েশিয়ার কাছে হেরেও ৪ পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে খেলবে আফ্রিকার প্রতিনিধিরা।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬