হাড্ডাহাড্ডি লড়াইয়েও গোলশূন্য সমতায় প্রথমার্ধ

২৮ জুন ২০২৬, ০৬:৫১ AM
কলম্বিয়া-পর্তুগাল ম্যাচ

কলম্বিয়া-পর্তুগাল ম্যাচ © সংগৃহীত

ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘কে’-এর শীর্ষস্থান নির্ধারণী লড়াইয়ে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে কলম্বিয়া ও পর্তুগাল। মায়ামি স্টেডিয়ামে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম ৪৫ মিনিটে কোনো পক্ষই গোলের দেখা পায়নি।

শুরু থেকেই সমানতালে লড়াই করে দুই দল। কলম্বিয়ার হয়ে লুইস দিয়াজ ও জন কর্দোবা গতিময় আক্রমণে বারবার পর্তুগালের রক্ষণভাগে চাপ তৈরি করেন। ২৫তম মিনিটে কর্দোবার শক্তিশালী অন-টার্গেট শট দারুণ দক্ষতায় কর্নারের বিনিময়ে ফিরিয়ে দেন পর্তুগালের গোলরক্ষক দিওগো কোস্তা।

এর পাঁচ মিনিট পর কলম্বিয়া পেনাল্টির দাবি তুললেও ভিএআর পর্যালোচনার পর সেই আবেদন নাকচ করে দেন ম্যাচের রেফারি।

অন্যদিকে পর্তুগালও পাল্টা আক্রমণে বেশ কয়েকবার কলম্বিয়ার রক্ষণভাগকে পরীক্ষা নেয়। অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদোর নেতৃত্বে ব্রুনো ফার্নান্দেস ও জোয়াও ফেলিক্স একাধিক সুযোগ তৈরি করেন। তবে বিরতির ঠিক আগে পর্তুগালের সবচেয়ে সম্ভাবনাময় আক্রমণটি দারুণ ট্যাকলে প্রতিহত করেন কলম্বিয়ার ডিফেন্ডার ডাভিনসন সানচেজ।

ফলে উত্তেজনাপূর্ণ প্রথমার্ধ শেষে কোনো দলই এগিয়ে যেতে পারেনি। গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে গেছে দুই দল।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬