গ্রুপ সেরার লড়াইয়ে মুখোমুখি পর্তুগাল-কলম্বিয়া, কার সামনে কী সমীকরণ? 

২৭ জুন ২০২৬, ০৬:১৭ PM
পর্তুগাল-কলম্বিয়া ফুটবল দল

পর্তুগাল-কলম্বিয়া ফুটবল দল © সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ কে-তে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্যতম আকর্ষণীয় ম্যাচ। গ্রুপ সেরার লড়াইয় মুখোমুখি হবে পর্তুগাল ও কলম্বিয়া। দুই দলই ইতোমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে। তবে এই ম্যাচের ফলই ঠিক করে দেবে, কে হতে যাচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

প্রথম দুই ম্যাচে দুটি জয় তুলে নিয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে কলম্বিয়া। অন্যদিকে, প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ঘুরে দাঁড়ায় পর্তুগাল। তাদের সংগ্রহ ৪ পয়েন্ট।

গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে পর্তুগালের সামনে সমীকরণ পরিষ্কার, জিতলেই ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে যাবে তারা। সেক্ষেত্রে কলম্বিয়া ৬ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হিসেবে শেষ করবে।

ড্র হলে কলম্বিয়ার পয়েন্ট হবে ৭ এবং পর্তুগালের ৫। তখন কলম্বিয়াই গ্রুপ চ্যাম্পিয়ন হবে, আর পর্তুগালকে সন্তুষ্ট থাকতে হবে দ্বিতীয় স্থান নিয়ে।

হারলেও পর্তুগালের নকআউটে ওঠার সম্ভাবনা জোরালো। সেক্ষেত্রে তাদের পয়েন্ট থাকবে ৪। একই সময়ে ডিআর কঙ্গো যদি উজবেকিস্তানকে বড় ব্যবধানে হারায়, তাহলে গোল পার্থক্যের হিসাব সামনে আসতে পারে। তবে বর্তমানে গোল পার্থক্যে এগিয়ে থাকায় পর্তুগালের দ্বিতীয় স্থান ধরে রাখার সম্ভাবনাই বেশি।

তবে পর্তুগাল রানার্সআপ হিসেবে রাউন্ড অব ৩২-এ উঠলে তাদের সামনে থাকছে কঠিন চ্যালেঞ্জ। সেক্ষেত্রে শেষ বত্রিশে ইংল্যান্ড কিংবা ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে তারা। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হলে তুলনামূলক সহজ কিছুই অপেক্ষা করছে সিআর সেভেনের দলের সামনে।

ম্যাচটিতে নজর থাকবে পর্তুগালের অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো, ভিতিনিয়া ও ব্রুনো ফার্নান্দেসের দিকে। অন্যদিকে কলম্বিয়ার আক্রমণভাগে ভরসা লুইস দিয়াজ ও হ্যামেস রদ্রিগেস। 

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬