বিশ্বকাপে নকআউট পর্ব নিশ্চিত ২৮ দলের, বিদায় ১২ দলের

২৭ জুন ২০২৬, ০৩:১৭ PM , আপডেট: ২৭ জুন ২০২৬, ০৩:২৫ PM
 বিশ্বকাপ ট্রফি

বিশ্বকাপ ট্রফি © টিডিসি ফটো

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই নকআউট পর্বের চিত্র প্রায় স্পষ্ট হয়ে গেছে। এখন পর্যন্ত রাউন্ড অফ-৩২ নিশ্চিত করেছে ২৮টি দল। অন্যদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে ১২ দলের। বাকি মাত্র ছয়টি গ্রুপ ম্যাচের পর নির্ধারণ হবে রাউন্ড অফ-৩২ এর অবশিষ্ট চারটি দল।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপে ১২টি গ্রুপ থেকে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দলের পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থানধারী দলও শেষ ৩২-এ খেলার সুযোগ পাচ্ছে। গ্রুপ পর্বের শেষ ছয়টি ম্যাচের পরই পূর্ণ হবে নকআউট পর্বের ৩২ দলের তালিকা। আগামী ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে রাউন্ড অব ৩২-এর ম্যাচগুলো।

এখন পর্যন্ত গ্রুপ 'এ' থেকে নকআউট নিশ্চিত করেছে স্বাগতিক মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা।

গ্রুপ 'বি' থেকে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড, কানাডা ও বসনিয়া।

গ্রুপ 'সি' থেকে ব্রাজিল ও মরক্কো নিশ্চিত করেছে পরের পর্ব।

গ্রুপ 'ডি' থেকে নকআউটে উঠেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে।

গ্রুপ 'ই' থেকে শেষ ৩২-এ জায়গা পেয়েছে জার্মানি, আইভরি কোস্ট ও ইকুয়েডর।

গ্রুপ 'এফ' থেকে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন নিশ্চিত করেছে নকআউট।

গ্রুপ 'জি' থেকে পরের রাউন্ডে উঠেছে বেলজিয়াম ও মিসর।

গ্রুপ 'এইচ' থেকে স্পেনের সঙ্গে প্রথমবারের মতো শেষ ৩২ নিশ্চিত করেছে কেপ ভার্দে।

গ্রুপ 'আই' থেকে নকআউটে জায়গা করে নিয়েছে ফ্রান্স, নরওয়ে ও সেনেগাল।

গ্রুপ 'জে' থেকে এখন পর্যন্ত একমাত্র নিশ্চিত দল আর্জেন্টিনা।

গ্রুপ 'কে' থেকে শেষ ৩২-এ উঠেছে কলম্বিয়া ও পর্তুগাল।

গ্রুপ 'এল' থেকে নকআউট নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ঘানা।

অন্যদিকে গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপ শেষ হয়ে গেছে ১২টি দলের। বিদায় নিশ্চিত হওয়া দলগুলো হলো—হাইতি, পানামা, কুরাসাও, উরুগুয়ে, তিউনিসিয়া, চেক প্রজাতন্ত্র, জর্ডান, সৌদি আরব, তুরস্ক, কাতার, নিউজিল্যান্ড এবং ইরাক।

এখনও শেষ ৩২-এর চারটি টিকিট খালি রয়েছে। গ্রুপ পর্বের বাকি ছয়টি ম্যাচ শেষে সেই চার দলের নামও চূড়ান্ত হবে। এরপরই শুরু হবে নকআউটের লড়াই, যেখানে একটি হারই শেষ করে দিতে পারে যে কোনো দলের বিশ্বকাপ স্বপ্ন।

এএসসিতে জিপিএ-৫ পেয়েও কলেজ পেল না ২২০৫ শিক্ষার্থী
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আব্বাস-খোকার ‘রাজনৈতিক উত্তরসূরী’র অভাব বিএনপিতে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাবি সোসাইটি অব বাংলাদেশি ফার্মাসিস্টের নেতৃত্বে আরিফুল-মার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব বাজারে কমল তেলের দাম
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে, আবেদন ১২ অক্ট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের কারিকুলামে ১২ মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9