বড় দুঃসংবাদ পেল স্পেন

২৭ জুন ২০২৬, ০১:০০ PM
স্পেনের স্ট্রাইকার ইয়েরেমি পিনো

স্পেনের স্ট্রাইকার ইয়েরেমি পিনো © টিডিসি ফটো

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অফ ৩২ নিশ্চিত করলেও বড় ধাক্কা খেতে পারে স্পেন। উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে চোট পান দলের ফরোয়ার্ড ইয়েরেমি পিনো। তার কলারবোন ভেঙে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে এই চোট গুরুতর মনে হওয়ায় বিশ্বকাপের বাকি অংশে তাকে না-ও পেতে পারে স্পেন।

ম্যাচের শেষ দিকে সংঘর্ষে আহত হন পিনো। তখন স্পেন তাদের পাঁচটি পরিবর্তনই সম্পন্ন করে ফেলেছিল। ফলে চোট নিয়েই ম্যাচের শেষ পর্যন্ত খেলতে বাধ্য হন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ম্যাচ শেষে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে জানান, 'মনে হচ্ছে ইয়েরেমির কলারবোন ভেঙে গেছে। আগামীকাল কিছু পরীক্ষা করা হবে এবং আমরা আঘাতের তীব্রতা দেখতে পাব।'

চোট নিয়েও শেষ পর্যন্ত মাঠে থাকার জন্য পিনোর ভূয়সী প্রশংসা করেন স্প্যানিশ কোচ। তিনি বলেন, 'সে অনেক কষ্ট সহ্য করেছে এবং তার প্রচেষ্টা ছিল অসাধারণ; সম্ভবত ভাঙা কলারবোন নিয়েও সে খেলার শেষ পর্যন্ত টিকে ছিল। এটা ছিল বীরত্বপূর্ণ এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ, তার সব সতীর্থরাও কৃতজ্ঞ।'

একই সংবাদ সম্মেলনে স্পেনের জয়সূচক গোলদাতা উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন। তিনি বলেন, 'রাতটা তার জন্য নিশ্চয়ই খুব কঠিন।'

উরুগুয়ের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের ২০তম মিনিটে আলেক্স বায়েনার বদলি হিসেবে মাঠে নামেন ইয়েরেমি পিনো। বায়েনাই প্রথমার্ধে স্পেনের জয়সূচক গোলটি করেছিলেন।

ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসের হয়ে খেলা পিনো স্পেন জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ২৫টি ম্যাচ খেলেছেন এবং করেছেন চারটি গোল। চলতি বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া প্রথম ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচেই তাকে ব্যবহার করেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

গ্রুপ ‘এইচ’-এর চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠেছে স্পেন। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘জে’-এর রানার্সআপ। সেই স্থানের জন্য এখন লড়াই করছে অস্ট্রিয়া ও আলজেরিয়া।

রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত বিশেষ সুবিধা বহাল দাবি, কী …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকদের সঙ্গে কথা না বললে ৬১ লাখ টাকা জরিমানা!
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের আগে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
লড়াই করে শেষ ওভারে হারল বাংলাদেশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘ইমরান দৌড় দিবি না’ বলে এলোপাতাড়ি গুলি, নিহত ১
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9