নকআউটে সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

২৭ জুন ২০২৬, ০৮:১৮ AM , আপডেট: ২৭ জুন ২০২৬, ০৮:১৮ AM
আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © সংগৃহীত

তিন ম্যাচেই ড্র করে চমক দেখিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। গ্রুপ পর্বে উরুগুয়ের বিদায়ের ফলে গ্রুপ এইচের রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ ওঠা দলটি এবার মুখোমুখি হবে আর্জেন্টিনার।

আজ সকালে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে কেপ ভার্দে। অন্যদিকে একই সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিশ্চিত হয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের।

ম্যাচ শুরুর আগে উরুগুয়ের সামনে সমীকরণ ছিল সহজ। সৌদি আরব ও কেপ ভার্দের ম্যাচ ড্র হলে স্পেনের বিপক্ষে একটি ড্র করলেই নকআউট নিশ্চিত হতো মার্সেলো বিয়েলসার দলের। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। স্পেনের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ করতে হয়েছে উরুগুয়েকে।

উরুগুয়ের বিদায়ে নকআউটের টিকিট নিশ্চিত হয় কেপ ভার্দের। গ্রুপের রানার্সআপ হিসেবে তারা এখন শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ।

অন্যদিকে গ্রুপ ‘জে’র শীর্ষ দল হিসেবে আগেই রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়নরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ওঠে। নিয়ম অনুযায়ী, তাদের প্রতিপক্ষ হচ্ছে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ দল, যা শেষ পর্যন্ত হয়েছে কেপ ভার্দে।

আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার শেষ ৩২-এর ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ জুলাই। বাংলাদেশ সময় রাত ৪টায় মিয়ামি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬