শেষ মুহূর্তের গোলে যুক্তরাষ্ট্রকে হারাল তুরস্ক

২৬ জুন ২০২৬, ১০:৩৩ AM
 তুরস্কের ফুটবলাররা

তুরস্কের ফুটবলাররা © টিডিসি ফটো

নকআউটের আশা আগেই শেষ হয়ে গিয়েছিল। তবু বিদায়বেলায় লড়াইয়ের তীব্রতা একটুও কমায়নি তুরস্ক। যোগ করা সময়ের অষ্টম মিনিটে কান আইহানের নাটকীয় গোলে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৩-২ ব্যবধানে হারিয়ে স্মরণীয় জয় নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করেছে ইউরোপের দলটি। অন্যদিকে, প্রথম দুই ম্যাচ জিতে গ্রুপ পর্ব শুরু করা যুক্তরাষ্ট্র শেষ ম্যাচে হেরে শেষ ৩২-এ পা রাখছে।

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যালিফোর্নিয়ার ইংলউডে মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র ও তুরস্ক। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল।

মাত্র ২ মিনিট ৩০ সেকেন্ডে ডিফেন্ডার অস্টন ট্রাস্টির গোলে এগিয়ে যায় স্বাগতিক যুক্তরাষ্ট্র।

তবে পিছিয়ে পড়েও দ্রুত ম্যাচে ফিরে আসে তুরস্ক। ১০ মিনিটে দলীয় দারুণ এক আক্রমণ থেকে নিখুঁত ফিনিশিংয়ে সমতা ফেরান রিয়াল মাদ্রিদের তরুণ তারকা আর্দা গুলের।

এরপর ৩১তম মিনিটে এরেন এলমালির পাস থেকে গোল করে তুরস্ককে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ওরকুন কোকচু।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। ৪৯তম মিনিটে সেবাস্তিয়ান বারহল্টারের গোলে ম্যাচের স্কোরলাইন হয় ২-২।

ম্যাচটি যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, ঠিক তখনই যোগ করা সময়ের অষ্টম মিনিটে স্বাগতিকদের হৃদয় ভেঙে দেন কান আইহান। তার জয়সূচক গোলের পরপরই শেষ বাঁশি বাজান রেফারি। ফলে ৩-২ গোলের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে তুরস্ক।

এই জয়ের মাধ্যমে ২০০২ সালের পর বিশ্বকাপে প্রথমবারের মতো কোনো ম্যাচ জিতল তুরস্ক। অন্যদিকে, প্রথম দুই ম্যাচে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়াকে হারানো যুক্তরাষ্ট্র গ্রুপ পর্ব শেষ করল হার দিয়ে।

পরিসংখ্যানে অবশ্য ম্যাচে এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। তারা ৫৩ শতাংশ সময় বলের দখল ধরে রেখে মোট ১৯টি শট নেয়, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে তুরস্ক ৪৭ শতাংশ বলের দখলে রেখে ১০টি শট নেয়, যার ৪টি ছিল লক্ষ্যে।

পাসের সংখ্যাতেও এগিয়ে ছিল স্বাগতিকরা। যুক্তরাষ্ট্র ৪৮৯টি পাস সম্পন্ন করে ৮৭ শতাংশ সফলতা পায়। অন্যদিকে তুরস্ক ৪১১টি পাস দিয়ে ৮১ শতাংশ সফলতা অর্জন করে।

কর্নার আদায়েও এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। তারা ৯টি কর্নার পেলেও তুরস্ক পায় মাত্র ২টি। তবে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় কার্যকর ছিল তুরস্কই। তুলনামূলক কম সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগিয়ে শেষ মুহূর্তে জয় নিশ্চিত করে তারা।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬