ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার

২৪ জুন ২০২৬, ০৯:১০ PM
ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ © সংগৃহীত

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি। একদিকে নকআউট নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা, অন্যদিকে ইতিহাস গড়ে প্রথমবার নকআউট পর্বে জায়গা পাকা করতে চাইবে স্কটিশরা।

তবে পরিসংখ্যান ও সম্ভাবনার বিচারে এগিয়ে রয়েছে সেলেসাওরাই। অপ্টার সুপার কম্পিউটার ২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে জানিয়েছে, ম্যাচ ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৬৯ দশমিক ৬ শতাংশ। বিপরীতে স্কটল্যান্ডের জয়ের সম্ভাবনা মাত্র ১২ দশমিক ২ শতাংশ, আর ড্র হওয়ার সম্ভাবনা ১৮ দশমিক ২ শতাংশ।

গ্রুপ ‘সি’-তে ইতোমধ্যে অন্তত তৃতীয়স্থান নিশ্চিত করেছে স্কটল্যান্ড। শেষ ম্যাচে একটি পয়েন্ট পেলেই নকআউটে ওঠার পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে স্কটিশদের। এমনকি সামান্য ব্যবধানে হারলেও অন্য ম্যাচের ফল অনুকূলে থাকলে পরের পর্বে খেলার সুযোগ পেতে পারে দলটি।

হাইতির বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে আসর শুরু করেছিল স্কটিশরা। তবে দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে একই ব্যবধানে হেরে যায় তারা। তাই শেষ ম্যাচে জয়ের মাধ্যমে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য তাদের সামনে। কিন্তু বিশ্বমঞ্চে এখন পর্যন্ত কোনো দক্ষিণ আমেরিকান দলের বিপক্ষে জয় না পাওয়ার রেকর্ড স্কটল্যান্ডের জন্য বাড়তি চাপ হয়ে থাকতে পারে।

অন্যদিকে দুর্দান্ত অবস্থানে আছে সেলেসাওরা। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। সেই ম্যাচে কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়রের গোলের সুবাদে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা দলের তালিকায় জার্মানিকে পেছনে ফেলেছে ব্রাজিল। বিশ্বকাপে তাদের মোট গোলসংখ্যা এখন ২৪১।

স্কটল্যান্ডের বিপক্ষেও ব্রাজিলের অতীত রেকর্ড বেশ সমৃদ্ধ। ১৯৭৪ সালের পর দুই দলের ৪ দেখায় তিনটিতেই জয় ব্রাজিলের, বিপরীতে একটি ম্যাচ ড্র হয়েছে। সবদিক বিবেচনায় কার্লো আনচেলত্তির শিষ্যরাই ম্যাচের আগে পরিষ্কার ফেবারিট।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬