কঙ্গোর রক্ষণভাগ ভেঙে নকআউটে কলম্বিয়া

২৪ জুন ২০২৬, ১০:৫০ AM
কলম্বিয়া-কঙ্গো ম্যাচ

কলম্বিয়া-কঙ্গো ম্যাচ © সংগৃহীত

পর্তুগালকে রুখে দিয়ে বিশ্বকাপে আলোচনায় উঠে আসা কঙ্গো প্রজাতন্ত্র আরেকটি চমকের খুব কাছাকাছিই ছিল। দুর্দান্ত রক্ষণ আর গোলরক্ষক লিওনেল এমপাসির অনবদ্য নৈপুণ্যে কলম্বিয়াকেও দীর্ঘ সময় আটকে রাখে আফ্রিকার দলটি। তবে শেষ পর্যন্ত দানিয়েল মুনিওজের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে লাতিন আমেরিকার দলটি।

গুয়াদালাহারা স্টেডিয়ামে চতুর্থ মিনিটেই জন আরিয়াসের জোরালো শট দারুণ দক্ষতায় রুখে দেন এমপাসি। চার মিনিট পর দানিয়েল মুনিওজ বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপরও একের পর এক আক্রমণ চালিয়ে যায় কলম্বিয়া, কিন্তু এমপাসি যেন একাই দাঁড়িয়ে ছিলেন কঙ্গোর শেষ ভরসা হয়ে। প্রথমার্ধেই অন্তত ৬টি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন তিনি।

তবে ম্যাচের নির্ধারক মুহূর্ত আসে দ্বিতীয়ার্ধে। কিন্তেরোর চমৎকার থ্রু-পাস ধরে বক্সে ঢুকে প্রথম ছোঁয়াতেই শট নেন দানিয়েল মুনিওজ। এতক্ষণ দুর্ভেদ্য হয়ে থাকা এমপাসিকেও এবার পরাস্ত করে বল জালে পাঠান এই রাইট-ব্যাক। শেষ পর্যন্ত সেটিই ম্যাচের একমাত্র গোল হয়ে থাকে।

এই জয়ে গ্রুপ ‘কে’-তে দুই ম্যাচে দুই জয় নিয়ে ৬ পয়েন্ট সংগ্রহ কলম্বিয়ার। এতে তারা নিশ্চিত করেছে নকআউট পর্বও। একই গ্রুপে পর্তুগালের সংগ্রহ ৪ পয়েন্ট, কঙ্গোর ১ এবং টানা দুই হারে উজবেকিস্তান এখনও পয়েন্টশূন্য।

গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণে আগামী ২৮ জুন মায়ামিতে পর্তুগালের মুখোমুখি হবে কলম্বিয়া। অন্যদিকে বিশ্বকাপে টিকে থাকার শেষ আশা নিয়ে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে কঙ্গো প্রজাতন্ত্র।

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে শিক্ষাসফরে গেল এনএসইউ’র মার্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ইউএস-বাংলা এয়ারলাইনসে, আবেদন ৩ সেপ্টেম্…
  • ২৩ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী  
  • ২৩ আগস্ট ২০২৬
না ফেরার দেশে ঢাবি ছাত্র হাবিবুর রহমান শুভ
  • ২৩ আগস্ট ২০২৬