পরিবার থেকে সুখবর পেলেন মেসি

২৪ জুন ২০২৬, ১০:৩১ AM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার নকআউট পর্ব নিশ্চিত হওয়ার আনন্দের মাঝেই আরও একটি খবর পেলেন অধিনায়ক লিওনেল মেসি। হাসপাতাল থেকে চিকিৎসকদের ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন তার বাবা হোর্হে মেসি।

মঙ্গলবার ‘এলএএম’ অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেন আর্জেন্টিনার জনপ্রিয় সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক অ্যাঞ্জেল দে ব্রিটো। তার দেওয়া তথ্য অনুযায়ী, হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর রোসারিওতে নিজের বাসভবনে ফিরে গেছেন ৬৮ বছর বয়সী হোর্হে মেসি।

গত সপ্তাহে হোর্হে মেসিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ ছড়ায়। এমনকি তার মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে। পরে মেসি পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সেই খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানানো হয়। একই সঙ্গে বলা হয়েছিল, তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হাসপাতাল ছেড়েছেন হোর্হে মেসি। বর্তমানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গেই রয়েছেন এবং সুস্থতার পথে আছেন বলে জানা গেছে।

এদিকে মাঠেও দুর্দান্ত সময় কাটছে তার ছেলে লিওনেল মেসির। চলতি বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন আর্জেন্টাইন মহাতারকা। দুই ম্যাচে পাঁচ গোল করে তিনি আছেন গোল্ডেন বুটের লড়াইয়েও। মেসির অনবদ্য পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬