জোড়া গোলে রোনালদোর দুর্দান্ত প্রত্যাবর্তন

২৩ জুন ২০২৬, ১১:৪৬ PM
ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো © সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদোকে যখন এমন জায়গায় বল দেওয়া হয়, তখন ফলাফল নিয়ে খুব একটা সন্দেহ থাকে না। ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করতে দারুণ এক আক্রমণ সাজায় পর্তুগাল।

মাঝমাঠে বল পেয়ে ফাঁকা জায়গা কাজে লাগিয়ে দ্রুত এগিয়ে যান ব্রুনো ফার্নান্দেস। এরপর রক্ষণভাগ চিরে নিখুঁত এক থ্রু পাস বাড়ান তিনি। সেই পাসের গতিও ছিল একেবারে মাপজোক করা।

সুযোগ বুঝে দৌড়ে রক্ষণভাগের পেছনে চলে যান রোনাদলো। গোলরক্ষকের মুখোমুখি হয়ে ডান পায়ের শটে বল পাঠান দূরের পোস্টের দিকে। বলটি পোস্টের ভেতরের অংশে লেগে জালে জড়িয়ে যায়।

দুর্দান্ত এই ফিনিশিংয়ে ম্যাচে নিজের জোড়া গোল পূর্ণ করেন রোনালদো এবং পর্তুগালের লিড আরও বাড়িয়ে দেন। আক্রমণের সূচনা থেকে শেষ পর্যন্ত পুরো মুভটিই ছিল চোখে লেগে থাকার মতো—বিশেষ করে ব্রুনো ফার্নান্দেসের নিখুঁত পাস আর রোনালদোর অভিজ্ঞ সমাপ্তি।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬