পর্তুগাল আক্রমণভাগে এক বদল, নামবেন ফিলিক্স

২৩ জুন ২০২৬, ১০:৪২ PM
পর্তুগাল আক্রমণভাগে এক বদল, নামবেন ফিলিক্স

পর্তুগাল আক্রমণভাগে এক বদল, নামবেন ফিলিক্স © সংগৃহীত

উজবেকিস্তানের বিপক্ষে আজ রাত ১১টার গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য পর্তুগাল দলের শুরুর একাদশ ঘোষণা করেছেন কোচ রবার্তো মার্তিনেজ। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে আগের ম্যাচের একাদশ থেকে কেবল একটি পরিবর্তন এনেছেন পর্তুগিজ মাস্টারমাইন্ড, যার প্রভাব দেখা যাবে আক্রমণভাগে।

তবে সব গুঞ্জন ও সমালোচনা উড়িয়ে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো তাঁর জায়গা ধরে রেখেছেন এবং আজ মাঠে তিনিই পর্তুগালের আক্রমণভাগের নেতৃত্ব দেবেন। মার্তিনেজ একমাত্র পরিবর্তনটি করেছেন রোনালদোর ঠিক পেছনের পজিশনে, যেখানে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার বার্নার্দো সিলভাকে বেঞ্চে রেখে মূল একাদশে জায়গা দেওয়া হয়েছে জোয়াও ফেলিক্সকে।

আগের ম্যাচে প্রথমার্ধে হলুদ কার্ড দেখার পর বার্নার্দো সিলভাকে হাফ-টাইমেই তুলে নিয়েছিলেন মার্তিনেজ। ফলে আজকের ম্যাচে তাঁর বাদ পড়া ফুটবল বিশ্লেষকদের জন্য বড় কোনো চমক নয়। অন্যদিকে কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচে পুরো সময় বেঞ্চে বসে কাটানো জোয়াও ফেলিক্স আজ মাঠে নামার সাথে সাথে তাঁর ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন। ফিলিক্সের অন্তর্ভুক্তি পর্তুগালের আক্রমণভাগকে আরও বেশি গতিশীল ও আক্রমণাত্মক করবে বলে ধারণা করা হচ্ছে।

উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের আজকের শুরুর একাদশ সাজানো হয়েছে ৪-২-৩-১ ফরমেশনে। গোলপোস্ট সামলানোর দায়িত্বে যথারীতি থাকছেন দিওগো কোস্তা। রক্ষণভাগে থাকছেন জোয়াও কানসেলো, আরুজো, ভেইগা এবং নুনো মেন্দেস। মিডফিল্ডের ডাবল পিভটে থাকছেন জোয়াও নেভেস ও ভিতিনহা। আক্রমণাত্মক মিডফিল্ডে জোয়াও ফিলিক্সের সাথে থাকছেন ব্রুনো ফার্নান্দেজ ও পেড্রো নেতো এবং একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

প্রয়োজনে মাঠের কৌশল বদলাতে কোচ মার্তিনেজের হাতে বেঞ্চে পর্যাপ্ত বিকল্প রয়েছে। বদলি খেলোয়াড় হিসেবে থাকছেন গোলরক্ষক জোসে সা ও রুই সিলভা সহ নেলসন সেমেদো, টমাস আরুজো, দিওগো দালোত, ম্যাথিউস নুনেস, গনসালো রামোস, বার্নার্দো সিলভা, গনসালো ইনাসিও, ফ্রান্সিসকো ত্রিনকাও, রাফায়েল লিয়াও, গনসালো গুয়েডেস, রুবেন নেভেস, সামু কোস্তা এবং ফ্রান্সিসকো কনসেইসাও।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬