আর্জেন্টিনা ম্যাচ ঘিরে টিএসসিতে উৎসবের আমেজ, উচ্ছ্বাসে মেতেছেন সমর্থকরা

২২ জুন ২০২৬, ১১:২৪ PM
টিএসসি এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ

টিএসসি এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ © সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অস্ট্রিয়ার মুখোমুখি বহুল প্রতীক্ষিত এই ম্যাচকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাজুড়ে সোমবার (২২ জুন) সন্ধ্যা থেকেই তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। প্রিয় দলের জার্সি, পতাকা ও নানা সাজসজ্জায় টিএসসিতে জড়ো হন শত শত আর্জেন্টিনা সমর্থক, যাদের প্রত্যাশা প্রথম ম্যাচেই জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে লিওনেল মেসির দল।

খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে টিএসসি এলাকায় বাড়তে থাকে সমর্থকদের উপস্থিতি। কেউ বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন, কেউ স্মৃতি ধরে রাখতে ছবি তোলায় ব্যস্ত থাকেন। আবার অনেকে ম্যাচ শুরুর আগেই দলের জয় কামনা করে শুভকামনা জানান।

আর্জেন্টিনা সমর্থকদের ভাষ্য, বিশ্বকাপ এলেই বাংলাদেশে যেন আর্জেন্টিনার আরেকটি ঘর তৈরি হয়। প্রতি আসরের মতো এবারও তারা চতুর্থ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন দেখছেন। দলের আক্রমণভাগ, সৃজনশীল ফুটবল এবং বিশ্বকাপে সমৃদ্ধ ইতিহাস তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।

টিএসসিতে উপস্থিত আর্জেন্টিনা সমর্থক রাকিব বলেন, ‘আর্জেন্টিনা শুধু একটি দল নয়, এটি আমাদের আবেগের নাম। প্রথম ম্যাচেই আমরা তিন গোলের জয় দেখব বলে আশা করছি। দল দুর্দান্ত ফুটবল উপহার দেবে।’

আরেক সমর্থক বলেন, ‘বিশ্বকাপ শুরু মানেই আর্জেন্টিনাকে ঘিরে নতুন স্বপ্ন দেখা। এবারও আমরা বিশ্বাস করি, ট্রফি জয়ের সামর্থ্য এই দলের রয়েছে। অধিনায়ক লিওনেল মেসি প্রথম ম্যাচেই গোল করবেন বলে আশা করছি।’

শুধু টিএসসি নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। বিভিন্ন ফ্যান গ্রুপ ও সমর্থক সংগঠন একসঙ্গে খেলা উপভোগের প্রস্তুতি নিয়েছে। বিশ্বকাপের প্রতিটি আসরেই বাংলাদেশে আর্জেন্টিনার বিপুলসংখ্যক সমর্থকের উপস্থিতি দেখা যায়। দেশের বিভিন্ন এলাকায় বিশাল আর্জেন্টাইন পতাকা টানানোর পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানেও প্রিয় দলের পতাকায় সাজিয়েছেন ভক্তরা।

ফুটবলপ্রেমীরা বলছেন, আর্জেন্টিনার খেলা মানেই নান্দনিক ফুটবল, আক্রমণাত্মক ছন্দ এবং শিরোপা জয়ের স্বপ্ন। তাই বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই দলের কাছ থেকে দাপুটে পারফরম্যান্স প্রত্যাশা করছেন তারা।

অন্যদিকে, রাতে টিএসসি এলাকায় ব্রাজিল সমর্থকরাও মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। এ সময় তারা ব্রাজিলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং নিজেদের দলের প্রতি সমর্থন জানান।

ট্যাগ: টিএসসি
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9