পূর্ণ শক্তির দল নিয়ে রাতে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা, একাদশে থাকছেন যারা

২২ জুন ২০২৬, ০৮:০৮ AM , আপডেট: ২২ জুন ২০২৬, ০৮:১২ AM
 আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © সংগৃহীত

বিশ্বকাপের ‘জে’ গ্রুপে নকআউট পর্বের  টিকিট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সোমবার রাতে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে বড় ব্যবধানে হারিয়ে দারুণ সূচনা করা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা জয়ের ধারা বজায় রাখতে চায় । বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।

আলজেরিয়ার বিপক্ষে দাপুটে জয়ের পরও দলে ছোটখাটো পরিবর্তনের পরিকল্পনা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তবে প্রথম একাদশে বড় কোনো পরিবর্তন আসছে না। একটি পরিবর্তন প্রায় নিশ্চিত, আর বাকি অধিকাংশ খেলোয়াড়ই আগের ম্যাচের মতো একাদশে থাকবেন।

ডান প্রান্তের রক্ষণভাগে খেলতে পারবেন না গনসালো মন্তিয়েল। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে অতিরিক্ত চাপ অনুভব করায় তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোচিং স্টাফ। ফলে অস্ট্রিয়ার বিপক্ষে বদলি বেঞ্চে থাকতে হবে তাকে। তার জায়গায় শুরু থেকেই খেলবেন নাহুয়েল মোলিনা। স্কালোনির পরিকল্পনায় মোলিনা নিয়মিত প্রথম একাদশের সদস্য হিসেবেই বিবেচিত।

এ ছাড়া আরও দুটি পজিশন নিয়ে আলোচনা থাকলেও আপাতত প্রথম ম্যাচের বাকি ১০ জন খেলোয়াড়কে রেখেই দল সাজানোর সম্ভাবনা বেশি।

আলজেরিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ভালো ছাপ রেখেছিলেন হুলিয়ান আলভারেজ। গোড়ালির চোট কাটিয়ে তিনি এখন পুরোপুরি সুস্থ। ফলে লাউতারো মার্তিনেজের জায়গায় তাকে খেলানোর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে এই মুহূর্তে লাউতারোই এগিয়ে আছেন। কারণ, আলভারেজ এখনও পুরোপুরি ম্যাচ ফিটনেসে ফিরতে পারেননি। তাই স্কালোনি সম্ভবত আবারও আস্থা রাখবেন লাউতারোর ওপর।

মাঝমাঠের আক্রমণাত্মক পজিশনেও কিছুটা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। থিয়াগো আলমাদা একাদশে থাকবেন নাকি তার জায়গায় নিকোলাস গনসালেস সুযোগ পাবেন, সেটি এখনো চূড়ান্ত হয়নি। গনসালেস শুরুর একাদশে জায়গা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আপাতত আলমাদারই একাদশে থাকার সম্ভাবনা বেশি।

বাম প্রান্তের রক্ষণভাগে আবারও দেখা যেতে পারে ফাকুন্দো মেদিনাকে। নিকোলাস তাগলিয়াফিকো চোট কাটিয়ে ফিরলেও তাকে শুরু থেকেই খেলিয়ে ঝুঁকি নিতে চায় না আর্জেন্টিনা। বাম পায়ের সোলিয়াস পেশির চোট থেকে সেরে ওঠা এই ডিফেন্ডারকে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হতে পারে।

একইভাবে লিয়ান্দ্রো পারেদেসও বদলি হিসেবে খেলার সুযোগ পেতে পারেন। নকআউট পর্বের আগে তাকে ধীরে ধীরে ম্যাচের ছন্দে ফেরানোর পরিকল্পনা রয়েছে কোচিং স্টাফের।

সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দে পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা অথবা নিকোলাস গনসালেস; লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজ।

এদিকে নিকোলাস তাগলিয়াফিকো ও লিয়ান্দ্রো পারেদেস দলে ফেরায় আর্জেন্টিনার কোনো খেলোয়াড় এখন চোটের কারণে বাইরে নেই। ফলে পূর্ণ শক্তির দল নিয়েই অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে স্কালোনির শিষ্যরা। জয় পেলে গ্রুপ পর্ব পেরিয়ে শেষ বত্রিশে ওঠার পথ অনেকটাই সহজ হয়ে যাবে মেসিদের।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9