৪ গোলের দাপটেই সৌদিকে হারাল স্পেন

২২ জুন ২০২৬, ১২:০৪ AM , আপডেট: ২২ জুন ২০২৬, ১২:২১ AM
স্পেন-সৌদি আরব ম্যাচ

স্পেন-সৌদি আরব ম্যাচ © সংগৃহীত

আটলান্টায় পুরো ম্যাচজুড়েই ছিল স্পেনের আধিপত্য। আক্রমণ, পাসিং আর বলের নিয়ন্ত্রণ—সব বিভাগেই সৌদি আরবকে ছাড়িয়ে গেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। তবে শেষ পর্যন্ত বড় ব্যবধানের দিকে না গিয়ে চার গোলেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে স্পেন।

শুরু থেকেই ম্যাচে আধিপত্য দেখায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। প্রথমার্ধের ২৪ মিনিটের মধ্যেই তিনটি গোল তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ কার্যত নিজেদের করে নেয় স্পেন। ওয়ারজাবালের প্রথমার্ধের জোড়া গোল আর লামিন ইয়ামালের বিশ্বকাপে প্রথম গোল—সব মিলিয়ে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে লা রোজা। 

যদিও সুযোগ ছিল আরও বড় ব্যবধানের, তবুও চার গোলেই সন্তুষ্ট থাকতে হয় স্পেনকে। এর মধ্যে চতুর্থ গোলটি আসে সৌদি আরবের দুর্ভাগ্য থেকে। ৪৯ মিনিটে ডিফেন্ডার হাসান আল–তাম্বাকতির আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ে।

পরিসংখ্যানও স্পেনের একচ্ছত্র নিয়ন্ত্রণের গল্প বলছে। পুরো ম্যাচে তারা নিয়েছে ২১টি শট, এর মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে সৌদি আরব নিতে পেরেছে মাত্র ৩টি শট, এর মধ্যে লক্ষ্যে ছিল কেবল একটি।

এই জয়ের মাধ্যমে ‘এইচ’ গ্রুপে শীর্ষ তিনে অবস্থান নিশ্চিত করেছে স্পেন। গুরুত্বপূর্ণ এই জয়টি তাই কোচ দে লা ফুয়েন্তে নিজের জন্মদিনে বিশেষ উপহার হিসেবেই উপভোগ করবেন।

এদিকে এই জয়ে আত্মবিশ্বাসের বড় মাত্রা পেয়েছে স্পেন। তবে সামনে আরও কঠিন পরীক্ষায় থাকছে উরুগুয়ে। শক্তিশালী এই প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের ছন্দ ধরে রাখতে পারাই হবে আসল চ্যালেঞ্জ।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9