স্পেন–সৌদি ম্যাচে পতাকা প্রদর্শনে ব্যতিক্রমী সিদ্ধান্ত ফিফার

২১ জুন ২০২৬, ১১:৪১ PM
স্পেন-সৌদি আরব ম্যাচ

স্পেন-সৌদি আরব ম্যাচ © সংগৃহীত

স্পেন–সৌদি আরব ম্যাচের আগে পতাকা প্রদর্শনের প্রচলিত নিয়মে পরিবর্তন এনে নতুন নজির স্থাপন করেছে ফিফা। সৌদি আরবের জাতীয় পতাকায় থাকা ধর্মীয় প্রতীক ‘কালেমা’র প্রতি সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের আটলান্টায় ম্যাচ শুরুর আগে সাধারণত যে প্রটোকলে মাঠের ঘাসে বড় পতাকা বিছিয়ে প্রদর্শন করা হয়, এবার সেই পদ্ধতি ব্যবহার করা হয়নি। পরিবর্তে দুই দেশের পতাকাই স্বেচ্ছাসেবকরা হাতে উঁচু করে ধরে মাঠে উপস্থাপন করেন, যাতে উভয় দেশের প্রতি সমান মর্যাদা বজায় থাকে।

সৌদি আরবের পতাকায় সবুজ পটভূমির ওপর সাদা রঙে কালেমা লেখা থাকে এবং নিচে একটি তলোয়ারের প্রতীক রয়েছে। ধর্মীয় গুরুত্বের কারণে দেশটিতে পতাকার ব্যবহার নিয়ে কঠোর নিয়ম চালু আছে। ১৯৭৩ সালের জাতীয় পতাকা আইনে পতাকাকে মাটি, পানি বা কোনো নিচু স্থানে স্পর্শ করানো নিষিদ্ধ, এমনকি অর্ধনমিত করাও অনুমোদিত নয়।

এই বাস্তবতা বিবেচনায় নিয়েই ফিফা তাদের ম্যাচ-ডে পতাকা প্রদর্শন নীতিতে সমন্বয় আনে। সৌদি আরব ফুটবল ফেডারেশনের অনুরোধের পর সিদ্ধান্ত হয়—দুই দেশের পতাকাই সমানভাবে হাতে তুলে প্রদর্শন করা হবে, যাতে কোনো পক্ষকে আলাদা বা অগ্রাধিকারপ্রাপ্ত হিসেবে দেখানো না হয়।

এর আগে, একই ধরনের পরিস্থিতিতে ইরাকের পতাকায় থাকা ধর্মীয় লেখার কারণে ফিফা ম্যাচ-ডে প্রটোকলে পরিবর্তন এনেছিল।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬