২০০২-এর দুঃস্বপ্ন কি ফিরছে সৌদি আরবের জন্য?

২১ জুন ২০২৬, ১১:২৭ PM
স্পেন-সৌদি আরব ম্যাচ

স্পেন-সৌদি আরব ম্যাচ © সংগৃহীত

স্পেনের দাপট দেখে সৌদি আরব সমর্থকদের মনে পুরনো দুঃস্বপ্ন ফিরে আসতেই পারে। বিশ্বকাপের মঞ্চে তাদের সবচেয়ে বেদনাদায়ক স্মৃতিগুলোর একটি ২০০২ আসর, সে সময়ে জার্মানির কাছে ৮-০ গোলের বিধ্বংসী হার মানতে হয়েছিল। দুই যুগ পেরিয়ে গেলেও সেই ক্ষত পুরোপুরি শুকায়নি।

রবিবার (২১ জুন) আটলান্টার মাঠে যেন সেই স্মৃতিই আবার উঁকি দিচ্ছে। শুরু থেকেই একের পর এক আক্রমণে সৌদি আরবকে কোণঠাসা করে রেখেছে স্পেন। প্রথমার্ধেই তিন গোল হজম করে কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছে আরব প্রতিনিধিরা।

লামিন ইয়ামালের ইতিহাস গড়া গোলের পর আক্রমণের ধার বাড়িয়ে দেন ওয়ারজাবাল। স্পেনের দ্রুতগতির পাসিং, নিখুঁত মুভমেন্ট আর অবিরাম চাপের সামনে সৌদি রক্ষণকে রীতিমত অসহায় দেখাচ্ছে।

তাই প্রশ্নটা এখন স্বাভাবিকভাবেই উঠছে, ২০০২ সালের সেই ৮-০ বিপর্যয়ের পর বিশ্বকাপে এটিই কি হতে যাচ্ছে সৌদি আরবের সবচেয়ে বড় হার?

ফুটবলে ৯০ মিনিট অনেক দীর্ঘ সময়। কিন্তু ম্যাচ যেভাবে এগোচ্ছে, তাতে স্পেনের গোলের ক্ষুধা এখনও মেটেনি বলেই মনে হচ্ছে। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়লে সেটি আর বিস্ময় হবে না; বরং প্রথমার্ধের চিত্র অনুযায়ী সেটাই হতে পারে ম্যাচের স্বাভাবিক পরিণতি।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬