প্রথমার্ধের চোখ ধাঁধানো টোটাল ফুটবলে ফের ফেভারিট স্পেন

২১ জুন ২০২৬, ১১:১৪ PM
স্পেনের গোল উদযাপন

স্পেনের গোল উদযাপন © সংগৃহীত

বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার স্পেন প্রথম ম্যাচ শেষ করে গোলশূন্য ড্র-এর মধ্য দিয়ে, তবে কি তা কেবলই একটা অঘটন ছিল? সৌদি আরবের বিপক্ষে আজকের প্রথমার্ধের খেলা শেষে ফুটবল বিশ্বকে অন্তত সেই ভাবনাই ভাবাচ্ছে স্পেন। প্রথম ম্যাচের বিবর্ণ পারফরম্যান্সের পর স্প্যানিশদের নিয়ে যে সমালোচনা আর সংশয় তৈরি হয়েছিল। 

আজ আটলান্টায় প্রথম ২৪ মিনিটেই তা কর্পূরের মতো উড়িয়ে দিয়েছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। প্রথমার্ধ শেষে ৩-০ গোলে এগিয়ে থেকে ড্রেসিংরুমে গেছে তিনবারের ইউরো চ্যাম্পিয়নরা।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে, তার মধ্যে আজ স্পেনের প্রথমার্ধের পারফরম্যান্সকে ধরা হচ্ছে সবচেয়ে নিখুঁত ও বিধ্বংসী। মাঠের ফুটবল থেকে শুরু করে বল ছাড়া পজিশনিং, সবখানেই ছিল স্প্যানিশদের ‘টোটাল ডমিনেশন’। প্রথম মিনিট থেকেই ম্যাচের পুরো নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। আর শুরুর একাদশে লামিন ইয়ামালের ফেরা যেন স্পেনের আক্রমণে নতুন ধার এনে দিয়েছে; তার ছোঁয়াতেই সৌদি ডিফেন্সকে মনে হচ্ছিল খড়ের ঘর।

বিরতির পর ফুটবল বিশ্লেষকরা একবাক্যে স্বীকার করছেন, এই প্রথমার্ধের পারফরম্যান্সই প্রমাণ করে কেন স্পেন এই বিশ্বকাপের অন্যতম প্রধান দাবিদার। প্রতিপক্ষ সৌদি আরব আজ তেমন একটা প্রতিরোধ গড়তে না পারলেও, স্পেনের খেলার ধরন ছিল চ্যাম্পিয়ানদের মতোই। প্রথম ম্যাচের ধাক্কা সামলে স্প্যানিশদের এমন রাজকীয় প্রত্যাবর্তনে ফুটবল মহলে আবারও একটাই রব, বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট হিসেবেই মিশন ধরে রেখেছে স্পেন।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬