প্রথমার্ধেই স্পেনের দাপট, অসহায় সৌদি আরব

২১ জুন ২০২৬, ১১:০৯ PM
স্পেন-সৌদি আরব ম্যাচ

স্পেন-সৌদি আরব ম্যাচ © সংগৃহীত

ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের পারফরম্যান্স যেন নিখুঁততার কাছাকাছি। নবাগত কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর স্পেনকে ঘিরে যে চাপ তৈরি হয়েছিল, তার জবাব তারা দিচ্ছে মাঠেই।

প্রথমার্ধে সৌদি আরবের ওপর একচেটিয়া আধিপত্য দেখিয়েছে স্পেন। ম্যাচে এখন পর্যন্ত তাদের শট ১৬টি, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে সৌদি আরব নিতে পেরেছে মাত্র একটি শট, সেটিও ছিল না গোলমুখে।

স্পেনের আক্রমণের প্রাণভোমরা হয়ে উঠেছেন ওয়ারজাবাল। দুই গোলের সঙ্গে একটি অ্যাসিস্টও করেছেন তিনি। আর ম্যাচের ১০ মিনিটেই বিশ্বকাপে নিজের প্রথম গোল করে স্পেনকে এগিয়ে দেন লামিন ইয়ামাল।

কেপ ভার্দের বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর সমালোচনার মুখে পড়া স্পেন এদিন দেখিয়েছে নিজেদের আসল রূপ। দ্রুতগতির আক্রমণ, বলের নিয়ন্ত্রণ এবং সুযোগ তৈরি—সব বিভাগেই সৌদি আরবকে ছাড়িয়ে গেছে তারা।

তবে কাজ এখনও শেষ হয়নি। কারণ, একই গ্রুপে রয়েছে শক্তিশালী উরুগুয়ে। গোল ব্যবধানের হিসাবও শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই দ্বিতীয়ার্ধে আরও গোল করে নিজেদের অবস্থান শক্ত করতে চাইবে স্পেন।

এখন দেখার বিষয়, বিরতির পর সৌদি আরব ঘুরে দাঁড়াতে পারে কি না, নাকি স্পেন তাদের গোল উৎসব আরও বড় করে তোলে।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬