ওয়ারজাবালের জোড়া গোলে বিধ্বস্ত সৌদি আরব

২১ জুন ২০২৬, ১০:৪০ PM
স্পেন-সৌদি আরব ম্যাচ

স্পেন-সৌদি আরব ম্যাচ © সংগৃহীত

ম্যাচের বয়স তখনো আধঘণ্টাও ছোঁয়নি, এমনকি তীব্র গরমে খেলোয়াড়দের স্বস্তি দেওয়ার জন্য প্রথম ‘হাইড্রেশন ব্রেক’ বা পানি পানের বিরতিও দেওয়া হয়নি; তার আগেই সৌদি আরবের রক্ষণভাগকে স্রেফ ধ্বংসস্তূপে পরিণত করেছে স্পেন। 

দশম মিনিটে লামিন ইয়ামালের গোলের পর এবার মাত্র ৩ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন ফরোয়ার্ড মিকেল ওয়ারজাবাল।

খেলার ২১তম মিনিটে প্রথম গোলের অ্যাসিস্ট দাতা ওয়ারজাবাল নিজেই স্কোরশিটে নাম লেখান। তার নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করে স্প্যানিশরা। সৌদি আরব সেই ধাক্কা সামলে ওঠার আগেই ২৪তম মিনিটে আবারও আঘাত হানেন তিনি। দুর্দান্ত এক সেটপিস থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন এই তারকা।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬