আর্জেন্টিনা নাকি অস্ট্রিয়া—কার দিকে ঝুঁকছে সুপার কম্পিউটার?

২১ জুন ২০২৬, ০৯:১৪ PM
আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ © সংগৃহীত

ফিফা বিশ্বকাপের গ্রুপ জে’র অন্যতম আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। তবে মাঠের লড়াই শুরুর আগেই ম্যাচটি নিয়ে নানান আলোচনা চলছে। ফুটবল বিশ্লেষক থেকে শুরু করে পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস, সব জায়গাতেই প্রশ্ন একটাই, কে এগিয়ে?

পরিসংখ্যানভিত্তিক সুপার কম্পিউটার পূর্বাভাসে অবশ্য আর্জেন্টিনাকেই এগিয়ে রাখা হয়েছে। অপ্টা সুপার কম্পিউটার বলছে, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬১ দশমিক ১ শতাংশ। পয়েন্ট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা ২১ দশমিক ৯ শতাংশ। অস্ট্রিয়ার অঘটন ঘটানোর সম্ভাবনা মাত্র ১৭ শতাংশ।

এর পেছনে সবচেয়ে বড় কারণ আর্জেন্টিনার সাম্প্রতিক পারফরম্যান্স। বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল। সেই ম্যাচে হ্যাটট্রিক করে দুর্দান্ত ছন্দে থাকার বার্তাও দেন অধিনায়ক লিওনেল মেসি। আক্রমণভাগে মেসি, জুলিয়ান আলভারেজ ও তরুণদের সমন্বয় আর্জেন্টিনাকে দিয়েছে বাড়তি আত্মবিশ্বাস।

তবে অস্ট্রিয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নিয়ে তারা ইতোমধ্যে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। দ্রুতগতির কাউন্টার অ্যাটাক এবং শৃঙ্খলাবদ্ধ দলগত ফুটবলই তাদের প্রধান শক্তি। ফলে ম্যাচটি আর্জেন্টিনার জন্য সহজ হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

তবু কাগজে-কলমে এবং পরিসংখ্যানের বিচারে এগিয়ে বিশ্বচ্যাম্পিয়নরাই। বিশ্বকাপের অভিজ্ঞতা, বড় ম্যাচে চাপ সামলানোর ক্ষমতা এবং মেসির উপস্থিতি আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছে।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬