ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি মরক্কোর অধিনায়ক

১৯ জুন ২০২৬, ০৬:০০ PM
মরক্কোর অধিনায়ক ও পিএসজি ডিফেন্ডার আশরাফ হাকিমি

মরক্কোর অধিনায়ক ও পিএসজি ডিফেন্ডার আশরাফ হাকিমি © সংগৃহীত

যুক্তরাজ্যে চার নারীর করা ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে আগামী বছর বিচারের মুখোমুখি হওয়ার কথা রয়েছে মরক্কোর অধিনায়ক ও পিএসজি ডিফেন্ডার আশরাফ হাকিমির। ২০২৩ সালে প্যারিসে নিজের বাড়িতে ২৪ বছর বয়সি এক নারীকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে এই ডিফেন্ডারের বিরুদ্ধে। ফরাসি প্রসিকিউটররা বিষয়টি নিশ্চিত করেছেন। 

২০২৩ সালের মার্চে প্যারিসের পশ্চিম উপশহর নান্তেরের পাবলিক প্রসিকিউটরের কার্যালয় প্রাথমিক তদন্ত শুরু করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে এক তদন্তকারী বিচারক বিচার অনুষ্ঠানের নির্দেশ দেন। ফরাসি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিচার বাতিলের আবেদন জানিয়েও ব্যর্থ হয়েছেন হাকিমি। তবে বিচারের তারিখ এখনও নির্ধারিত হয়নি।

শুক্রবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আশরাফ হাকিমি লেখেন, ‘বিচারব্যবস্থা আমার চোখের দিকে তাকিয়ে বলেছে— তুমি বিখ্যাত না হলে এই মামলা কখনো হতো না। বছরের পর বছর আমি চুপ ছিলাম। বিশ্বাস করতাম, ধৈর্য ধরলে এবং বিচারব্যবস্থার ওপর আস্থা রাখলে সঠিক সিদ্ধান্তই আসবে। আজ আমার পরিবার, আমার জীবন এবং সত্যের বিনিময়ে এমন একটি গল্প বলা হচ্ছে যেটা আমার নয়। এই বিচারের জন্য আমি প্রথম দিন থেকেই অপেক্ষা করছিলাম— এবার অবশেষে সত্য বলার সুযোগ পাব।’

অপরদিকে বাদীপক্ষের আইনজীবী রাশেল-ফ্লোর পার্দো বলেন, তিন বছরেরও বেশি সময়ের আইনি লড়াইয়ের পর এই সিদ্ধান্ত আমার মক্কেলের জন্য স্বস্তি ও আশার বার্তা নিয়ে এসেছে। বিচারব্যবস্থা তার কথা শুনেছে এবং তাকে বিচার পাওয়ার অধিকার দিয়েছে। এই বিচার অন্য নারীদের সাহস দেবে এবং ফুটবল বিশ্বসহ সামগ্রিকভাবে যৌন সহিংসতার বিষয়ে বিদ্যমান অস্বীকৃতি ও দায়মুক্তির সংস্কৃতিকে দুর্বল করবে।

ভেঙে যাচ্ছে আর্জেন্টিনার কোচিং প্যানেল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিতে সময় বাড়ানোর চিন্তা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
২২ দিন ধরে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রী ‘আটক’, পুলিশের কাছে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কয়ার টয়লেট্রিজে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন ১৮ সেপ্টেম্বর পর…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9