হালান্ডের জার্সিতে কার নাম?

১৮ জুন ২০২৬, ১০:৪৪ PM
আর্লিং হালান্ড

আর্লিং হালান্ড © সংগৃহীত

চলতি বিশ্বকাপে ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বমঞ্চে অভিষেক হয়েছে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের। সেই ম্যাচে নরওয়ে ৪-১ ব্যবধানে সহজ জয় পায় এবং হালান্ড নিজে জোড়া গোল করেন। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের নজর কেড়েছে হালান্ডের জার্সির পেছনের নাম। ম্যানচেস্টার সিটির হয়ে তিনি কেবল ‘হালান্ড’ (Haaland) নাম ব্যবহার করলেও, জাতীয় দলের জার্সিতে তাঁর নামের পেছনে লেখা রয়েছে ‘ব্রাউত-হালান্ড’ (Braut-Haaland)।

কেন এই ‘ব্রাউত’ নাম?
গত বছরের আগস্ট মাস থেকে হালান্ড নরওয়ের জাতীয় দলের জার্সিতে এই ‘ব্রাউত’ নামটি যোগ করেন। মূলত এটি তার মা গ্রি মারিতা ব্রাউত (Gry Marita Braut)-এর পারিবারিক পদবি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি এই নামটি ব্যবহার করে থাকেন।

দ্য অ্যাথলেটিকের একটি প্রতিবেদন অনুযায়ী, হালান্ড তার বাবা ও মা উভয়ের প্রতি সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। নরওয়েজিয়ান সংস্কৃতি বা রীতিনীতিতে বাবা এবং মা উভয়ের পারিবারিক নাম একসাথে ব্যবহার করার বিষয়টি অত্যন্ত সাধারণ ও প্রচলিত।

অতীতেও ব্যবহার করেছিলেন এই নাম
ক্যারিয়ারের শুরুতে রেড বুল সালজবার্গ এবং বরুশিয়া ডর্টমুন্ডে খেলার সময়ও হালান্ডকে এই দ্বৈত পদবিতেই ডাকা হতো। তবে জার্মান ক্লাবে খেলার সময়ই তিনি একপর্যায়ে তার মায়ের পদবি ‘ব্রাউত’ বাদ দেন। এরপর থেকে ক্লাব ফুটবলে বিশেষ করে ম্যানচেস্টার সিটিতেম তিনি কেবল তার বাবা আলফ-ইঙ্গে হালান্ডের পদবিটিই ব্যবহার করে আসছেন। তবে আন্তর্জাতিক ফুটবলে তিনি আবারও মায়ের নামের প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্বৈত পদবিতে ফিরে গেছেন।

ভেঙে যাচ্ছে আর্জেন্টিনার কোচিং প্যানেল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিতে সময় বাড়ানোর চিন্তা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
২২ দিন ধরে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রী ‘আটক’, পুলিশের কাছে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কয়ার টয়লেট্রিজে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন ১৮ সেপ্টেম্বর পর…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9