কারা থাকছেন পর্তুগালের একাদশে?

১৭ জুন ২০২৬, ০৯:৪৮ PM
পর্তুগাল ফুটবল দল

পর্তুগাল ফুটবল দল © সংগৃহীত

কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ মিশন শুরু করছে পর্তুগাল। হিউস্টনে বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় গ্রুপ ‘কে’র ম্যাচে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর মুখোমুখি হবে তারা। তবে মাঠে নামার আগে আলোচনায় দলটির সম্ভাব্য শুরুর একাদশে কারা থাকছেন।

পর্তুগিজদের গোলপোস্টে থাকবেন দিয়োগো কোস্তা। রক্ষণভাগে জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গনসালো ইনাসিও ও নুনো মেন্দেস দলকে দিয়েছে ভারসাম্য। মাঝমাঠে ব্রুনো ফার্নান্দেস, ভিতিনিয়া ও জোয়াও নেভেস আক্রমণ গঠনের দায়িত্বে থাকবেন। ক্লাব ফুটবলে তাদের পারফরম্যান্স দারুণ ছন্দে রয়েছে।

আক্রমণে বার্নার্দো সিলভা, পেদ্রো নেতো ও ক্রিশ্চিয়ানো রোনালদো থাকবেন। ৪১ বছরে পা দেওয়া রোনালদো এখনো গোলের ক্ষুধা হারাননি। টানা ছয় বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়ার সুযোগ তার সামনে।

কাগজে-কলমে এগিয়ে থাকলেও পর্তুগাল প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না। শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে তারা। লক্ষ্য একটাই—জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা।

সম্ভাব্য একাদশ

পর্তুগাল: দিয়োগো কোস্তা, জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গনসালো ইনাসিও, নুনো মেন্ডিস, জোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেস, ভিতিনিয়া, বার্নার্দো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো, পেদ্রো নেতো।

কঙ্গো: লিওনেল এমপাসি, অ্যারন ওয়ান-বিসাকা, মুকোকো কাপুয়াদি, অ্যাক্সেল তুয়ানজেবে, চানসেল এমবেম্বা, আর্থার মাসুয়াকু, স্যামুয়েল মুতুসামি, নোয়া সাদিকি, এনগালোয়েন মুকাউ, ইয়োয়ান উইসা, সেড্রিক বাকাম্বু।

স্ত্রীকে ভিডিও কলে রেখে এসপির বাংলোয় পুলিশ সদস্যের গলায় ফাঁ…
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন ২ আসামি, উঠে এল নতু…
  • ২৭ আগস্ট ২০২৬
ছবিতে হাসি এল কীভাবে, ‘স্মাইল প্লিজ’র পেছনের গল্প
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ-চীন শিক্ষা অংশীদারিত্ব আরও গভীর করার আহ্বান শিক্ষা…
  • ২৭ আগস্ট ২০২৬
৯/১১ হামলার ২৭ বছর পর শুরু হবে ‘মাস্টারমাইন্ড’ খালিদের বিচার
  • ২৭ আগস্ট ২০২৬
‘অহন ২ লাখ নিছি, সামনে ১০ লাখ নিয়াম’—দপ্তরি নিয়োগে প্রধান শ…
  • ২৭ আগস্ট ২০২৬