এমবাপ্পের জোড়া গোল, দারুণ জয় ফ্রান্সের

১৭ জুন ২০২৬, ০৫:১৩ AM
ফ্রান্স দল

ফ্রান্স দল © সংগৃহীত

প্রথমার্ধে ছিল সেনেগালের দাপট, দ্বিতীয়ার্ধে দেখা গেল ফ্রান্সের আসল রূপ। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা না পাওয়া আফ্রিকান দলটিকে শেষ পর্যন্ত শাস্তি দিয়েছে কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত ফিনিশিং। ফরাসি অধিনায়কের জোড়া গোলের সঙ্গে ব্র্যাডলি বারকোলার একটি গোল যোগ হয়ে বিশ্বকাপের ‘আই’ গ্রুপে জয় দিয়েই অভিযান শুরু করেছে ফ্রান্স।

বুধবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখায় সেনেগাল। দ্রুতগতির পাল্টা আক্রমণে সাদিও মানে, নিকোলাস জ্যাকসন ও ইসমাইলা সার বারবার ফ্রান্সের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলেন। অষ্টম মিনিটে জ্যাকসনের পাস থেকে সুযোগ পেলেও শেষ মুহূর্তে দারুণ ট্যাকলে বিপদ কাটান দায়ো উপামেকানো।

প্রথমার্ধের সেরা সুযোগটি আসে ২৬ মিনিটে। এল হাজি মালিক দিয়ুফের নিখুঁত পাস ধরে বাম দিক দিয়ে এগিয়ে গিয়ে জোরালো শট নেন নিকোলাস জ্যাকসন। তবে তার প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল গোলরক্ষক মাইক মেনিয়ানের গায়ে লেগে বাইরে চলে গেলে হতাশ হতে হয় সেনেগালকে।

এরপরও আক্রমণের ধার ধরে রাখে আফ্রিকান প্রতিনিধিরা। ইসমাইলা সার কয়েকটি ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে ও দেজিরে দুয়ের মতো তারকারা প্রথমার্ধে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হন। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

তবে দ্বিতীয়ার্ধে মাঠে নামে এক ভিন্ন ফ্রান্স। বিরতির পর থেকেই আক্রমণের গতি বাড়িয়ে দেয় লে ব্লুরা। প্রথম দিকে কয়েকটি সুযোগ নষ্ট হলেও ৬৬তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় তারা। মাইকেল ওলিসের চমৎকার থ্রু পাস ধরে রক্ষণভাগ ভেদ করে বক্সে ঢুকে নিখুঁত শটে এদুয়ার মেনদিকে পরাস্ত করেন কিলিয়ান এমবাপ্পে।

গোল হজমের পর দ্রুত সমতায় ফেরার চেষ্টা করে সেনেগাল। এক মিনিটের মধ্যেই নিকোলাস জ্যাকসন বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় ফ্রান্স। ৮২তম মিনিটে বদলি হিসেবে নেমে মাত্র দুই মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। আদ্রিয়েন রাবিওর পাস থেকে দুর্দান্ত ফিনিশে গোল করে জয় অনেকটাই নিশ্চিত করে দেন তিনি।

তবে সেনেগাল শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ইলিমান এনদিয়ায়ের পাস থেকে বদলি খেলোয়াড় ইব্রাহিম এমবায়ে গোল করে ব্যবধান কমান। এতে ম্যাচে সাময়িক উত্তেজনা ফিরে আসে।

কিন্তু শেষ কথা বলেন এমবাপ্পেই। যোগ করা সময়ের অষ্টম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোল করেন ফরাসি অধিনায়ক। তার সেই গোলেই সেনেগালের শেষ আশা নিভে যায়।

শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে ফ্রান্স। আর প্রথমার্ধে দারুণ ফুটবল খেলেও সুযোগ নষ্টের খেসারত দিয়ে খালি হাতেই মাঠ ছাড়তে হয় সেনেগালকে।

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত…
  • ০৯ জুলাই ২০২৬
‘অভিশাপ’ মুক্ত হলো আর্জেন্টিনা
  • ০৯ জুলাই ২০২৬
এইউএসটি ও জার্মানির ইউএনইউ-ফ্লোরেস’র মধ্যে সমঝোতা স্মারক স্…
  • ০৯ জুলাই ২০২৬
আমি কোনোভাবেই প্রধানমন্ত্রীর বন্ধু না, ব্যাখ্যা দিলেন মীর শ…
  • ০৯ জুলাই ২০২৬
৩ দেশে হামলা চালাল ইরান
  • ০৯ জুলাই ২০২৬
জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা
  • ০৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence