প্যারাগুয়েকে গোল বন্যায় ভাসিয়ে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৩ জুন ২০২৬, ১০:২২ AM , আপডেট: ১৩ জুন ২০২৬, ১০:২৩ AM
যুক্তরাষ্ট্র দলের উদযাপন

যুক্তরাষ্ট্র দলের উদযাপন © টিডিসি ফটো

বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। গ্রুপ ‘ডি’-এর প্রথম ম্যাচে তারা প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে। স্ট্রাইকার ফোলারিন বালোগুনের জোড়া গোল এবং দলের আক্রমণাত্মক ফুটবলে লস অ্যাঞ্জেলেসে শুরু থেকেই আধিপত্য দেখায় যুক্তরাষ্ট্র।

ম্যাচের শুরুতেই ভাগ্যও তাদের পাশে থাকে। মাত্র ৭ মিনিটে প্যারাগুয়ের ডিফেন্ডার ড্যামিয়ান বোবাডিলার আত্মঘাতী গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ক্রিশ্চিয়ান পুলিসিক বাঁ দিক থেকে আক্রমণ তৈরি করে ওয়েস্টন ম্যাককেনিকে বল দেন। ম্যাককেনির কাটব্যাক ক্লিয়ার করতে গিয়ে বোবাডিলা নিজেদের জালে বল পাঠান।

৩১ মিনিটে পুলিসিকের পাস থেকে দারুণ শটে গোল করে ব্যবধান ২-০ করেন ফোলারিন বালোগুন। এর আগে ২৮ মিনিটে তিনি আরেকটি গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয়। পরে মালিক টিলম্যানের পাস থেকে ডিফেন্ডার ওমর আল্ডারেতোকে কাটিয়ে বাঁকানো শটে নিজের দ্বিতীয় গোল করেন বালোগুন।

দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্র শুরু থেকেই চাপ বজায় রাখে। তবে খেলার ধারার বিপরীতে ১টি গোল শোধ করে প্যারাগুয়ে। হুলিও এনসিসোর পাস থেকে গোলটি করেন মরিসিও। এরপর ম্যাচের একদম শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় জিওভানি রেইনা ২০ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করেন। তার এই গোলের পরই রেফারি শেষ বাঁশি বাজান।

ম্যাচে যুক্তরাষ্ট্র মোট ১৬টি শট নেয় এবং আক্রমণাত্মক ফুটবলে পুরো ম্যাচজুড়ে প্রভাব বিস্তার করে। অধিনায়ক ক্রিশ্চিয়ান পুলিসিক শুরু থেকেই আক্রমণ সাজান এবং প্রথম দুই গোলেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বালোগুনও তার ফর্ম ধরে রেখে জোড়া গোল করে ম্যাচের নায়ক হন।

লস অ্যাঞ্জেলেসের এই ম্যাচে প্রায় ৭০ হাজার দর্শকের উপস্থিতি ছিল। কেট পেরি, ডেভিড বেকহ্যাম ও টম ক্রুজের মতো তারকারাও মাঠে উপস্থিত ছিলেন, যা ম্যাচের উত্তাপ আরও বাড়িয়ে দেয়। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন না।

কোচ মরিসিও পচেত্তিনোর দল ম্যাচজুড়ে আক্রমণাত্মক ও সংগঠিত ফুটবল খেলেছে, যা সমর্থকদের প্রত্যাশা পূরণ করেছে। এই জয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র টুর্নামেন্টে শক্ত বার্তা দিয়েছে এবং আত্মবিশ্বাস নিয়ে এগোচ্ছে।

যুক্তরাষ্ট্র তাদের দ্বিতীয় ম্যাচে ১৯ জুন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। অন্যদিকে প্যারাগুয়ে ২০ জুন তুরস্কের বিপক্ষে খেলবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষা শুরু আজ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণ মামলার আসামিকে স্বামী হিসেবে পেতে আদালতে নারীর হট্টগো…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আইফোন বিক্রি করে টাকা ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিম হত্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় দফায় নওগাঁয় প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৬১ জন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের উত্থান মানে বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মধ্যে ফে…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, যোগাযোগ হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬