দুধ দিয়ে গোসল করে ‘পবিত্র’ হলেন ব্রাজিল সমর্থক, গেলেন সৌদিতে

ব্রাহ্মণবাড়িয়ায় দুধ দিয়ে গোসল করে সমর্থক ছাড়লেন ব্রাজিল

ব্রাহ্মণবাড়িয়ায় দুধ দিয়ে গোসল করে সমর্থক ছাড়লেন ব্রাজিল © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্রাজিল ফুটবল দলের সমর্থন ছেড়ে দুধ দিয়ে গোসল করে সৌদি আরবের সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন মো. মিন্টু মিয়া নামের এক ব্যক্তি। মঙ্গলবার (৯ জুন) বিকেলে আখাউড়া পৌর এলাকার ঐতিহ্যবাহী খড়মপুর হজরত শাহ পীর সৈয়দ আহম্মদ গেছুদারাজ কেল্লা শাহ (রহ.) মাজার প্রাঙ্গণে এক আয়োজনের মাধ্যমে মিন্টু মিয়া এ ঘোষণা দেন।

মিন্টু মিয়া পৌর এলাকার টানপাড়া গ্রামের মৃত জজ মিয়ার ছেলে। তার এ ঘোষণাটি সামাজিক মাধ্যমে বেশ আলোচিত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রাজিল ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত মিন্টু মিয়া জনসম্মুখে দুধ দিয়ে গোসল করেন। পরে নিজেকে ‘পবিত্র’ ঘোষণা করে সৌদি আরব জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে জড়িয়ে নতুন দলের প্রতি সমর্থন প্রকাশ করেন। এ সময় স্থানীয়দের নিয়ে একটি আনন্দ মিছিলও করেন তিনি। তার এই অভিনব কর্মকাণ্ড দেখতে উৎসুক জনতার ভিড় জমে এলাকায়।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিন্টু মিয়া বলেন, ‘ব্রাজিলকে অনেক দিন সমর্থন করেছি। কিন্তু এখন নতুন চ্যালেঞ্জ নিতে চাই। তাই সৌদি আরবের সমর্থক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি সৌদি আরবের সমর্থনে ৫০০ ফুট দীর্ঘ পতাকা প্রদর্শনেরও পরিকল্পনা করেছি।’

অনুষ্ঠানে উপস্থিত আখাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলার তাকদির খান খাদেম বলেন, মিন্টু ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে দল পরিবর্তন করেছে। আমরা তার এ আয়োজনকে স্বাগত জানাই। এতে ফুটবলকে ঘিরে মানুষের আগ্রহ ও উৎসবের আমেজ আরও বেড়েছে।

অ্যাকশনএইড নিয়োগ দেবে অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার, আবেদন ৮…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় গঠিত ককাসের নেতৃত্বে স্বাস্থ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিএনপি-এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল শিশু শিল্পী তা’মীরুল মিল্লাত ছাত্রী তাহিরার…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রূপায়ন গ্রুপ নিয়োগ দেবে ৫ এজিএম, আবেদন সেপ্টেম্বরজুড়ে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেসির সামনে আরেক মাইলফলকের হাতছানি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬