শুরুতেই ভ্যালেন্তিন বারকোর গোলে লিড নিল আর্জেন্টিনা

১০ জুন ২০২৬, ০৭:৩৮ AM
আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © টিডিসি ফটো

ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের ৮ মিনিটে ভ্যালেন্তিন বারকোর গোলে লিড নেয় লিওনেল স্কালোনির দল।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। এরই ধারাবাহিকতায় আইসল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগান বারকো। প্রতিপক্ষের ডিফেন্ডাররা বল পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল চলে আসে তার পায়ে। সুযোগটি লুফে নিয়ে দারুণ এক শটে গোলরক্ষক এলিয়াস ওলাফসনকে পরাস্ত করে বল জালে জড়ান এই মিডফিল্ডার।

সাবেক ব্রাইটন ফুটবলার বারকোর জন্য এটি জাতীয় দলের হয়ে আরেকটি গুরুত্বপূর্ণ গোল। চারটি ম্যাচে শুরুর একাদশে সুযোগ পাওয়ার মধ্যে এটি তার দ্বিতীয় গোল। বর্তমানে ফরাসি ক্লাব স্ট্রাসবুর্গের হয়ে খেলছেন তিনি।

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ হওয়ায় আইসল্যান্ডের বিপক্ষে লড়াইটিকে বেশ গুরুত্ব দিচ্ছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপে ‘জে’ গ্রুপে খেলবে দলটি। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।

তবে এই ম্যাচের শুরুর একাদশে জায়গা হয়নি অধিনায়ক লিওনেল মেসির। বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে ক্লান্তিজনিত সমস্যার কারণে সম্প্রতি বিশ্রামে ছিলেন তিনি। সুস্থ হয়ে দলে ফিরলেও তাকে নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে ম্যাচের আগে দলের সঙ্গে ওয়ার্ম-আপ করতে দেখা গেছে মেসিকে এবং কোচ লিওনেল স্কালোনি আগেই নিশ্চিত করেছিলেন যে তিনি এই ম্যাচে খেলবেন।

আর্জেন্টিনার একাদশ

জেরোনিমো রুলি, আগুস্তিন জিয়াই, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা, জিওভানি লো সেলসো, এক্সেকিয়েল পালাসিওস, ভ্যালেন্তিন বারকো, নিকোলাস পাস, হোসে মানুয়েল লোপেজ ও জুলিয়ানো সিমিওনে।

আর্জেন্টিনার বেঞ্চ

হুয়ান মুসো, সান্তিয়াগো বেলত্রান, গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, নাহুয়েল মোলিনা, নিকোলাস কাপালদো, ইগনাসিও ওভান্দো, রদ্রিগো দে পল, থিয়াগো আলমাদা, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, নিকোলাস গনসালেস ও লাউতারো মার্তিনেজ।

আইসল্যান্ডের একাদশ

এলিয়াস ওলাফসন, লগি তোমাসন, ড্যানিয়েল গ্রেতারসন, ভিক্টর পালসন, হোরদুর ম্যাগনুসন, হাকোন হারাল্ডসন, ইসাক ইয়োহানেসন, আন্দ্রি বালদুরসন, মিকায়েল এলের্টসন, ওরি ওসকারসন ও আলবার্ট গুডমুন্ডসন।

আইসল্যান্ডের বেঞ্চ

হাকোন ভালদিমারসন, আন্তন আইনারসন, হিয়োরতুর হারমানসন, দাগুর থোরহালসন, গিসলি থোরদারসন, গিলফি সিগুর্দসন, ক্রিস্তাল ইংগাসন, অ্যারন গুনারসন, ক্রিস্তিয়ান হ্লিনসন, ইয়োন থোরস্টেইনসন, আর্নোর সিগুর্দসন ও ড্যানিয়েল গুডইওনসেন।

বিশ্বকাপের আগে এটিই আর্জেন্টিনার শেষ প্রস্তুতি ম্যাচ। তাই দলীয় সমন্বয়, ম্যাচ ফিটনেস এবং কৌশলগত প্রস্তুতি যাচাইয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অবস্থাও পর্যবেক্ষণ করছেন কোচ স্কালোনি। আর সেই ম্যাচেই শুরুতে বারকোর গোলে এগিয়ে থেকে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬