প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি আর্জেন্টিনা, শুরুর একাদশে নেই মেসি

১০ জুন ২০২৬, ০৭:২৪ AM
লিওনেল মেসি

লিওনেল মেসি © টিডিসি ফটো

বিশ্বকাপ ২০২৬ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে সমর্থকদের অপেক্ষায় রেখে ম্যাচের শুরুর একাদশে জায়গা হয়নি অধিনায়ক লিওনেল মেসির। বেঞ্চে থাকলেও ম্যাচের কোনো এক পর্যায়ে তাকে মাঠে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চার বছর আগে কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবার শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিচ্ছে লিওনেল স্কালোনির দল। ২০২৬ বিশ্বকাপে ‘জে’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা, যেখানে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।

বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে ক্লান্তিজনিত সমস্যার কারণে সম্প্রতি কিছুদিন বিশ্রামে ছিলেন মেসি। সেই সমস্যা কাটিয়ে জাতীয় দলের সঙ্গে যোগ দিলেও এখনো তাকে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে টিম ম্যানেজমেন্ট। এর আগে হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিনি বদলি খেলোয়াড়দের তালিকায় থাকলেও মাঠে নামেননি।

তবে টেক্সাসের কলেজ স্টেশনে অনুষ্ঠিত আইসল্যান্ড ম্যাচের আগে দলের সঙ্গে পূর্ণাঙ্গ ওয়ার্ম-আপ করতে দেখা গেছে তাকে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছিলেন যে মেসি এই ম্যাচে খেলবেন। তবে তিনি কতক্ষণ মাঠে থাকবেন, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেননি।

আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে আছেন জেরোনিমো রুলি, আগুস্তিন জিয়াই, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা, জিওভানি লো সেলসো, এক্সেকিয়েল পালাসিওস, ভ্যালেন্তিন বারকো, নিকোলাস পাস, হোসে মানুয়েল লোপেজ ও জুলিয়ানো সিমিওনে।

বেঞ্চে রয়েছেন হুয়ান মুসো, সান্তিয়াগো বেলত্রান, গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, নাহুয়েল মোলিনা, নিকোলাস কাপালদো, ইগনাসিও ওভান্দো, রদ্রিগো দে পল, থিয়াগো আলমাদা, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, নিকোলাস গনসালেস ও লাউতারো মার্তিনেজ।

অন্যদিকে আইসল্যান্ডের শুরুর একাদশে আছেন এলিয়াস ওলাফসন, লগি তোমাসন, ড্যানিয়েল গ্রেতারসন, ভিক্টর পালসন, হোরদুর ম্যাগনুসন, হাকোন হারাল্ডসন, ইসাক ইয়োহানেসন, আন্দ্রি বালদুরসন, মিকায়েল এলের্টসন, ওরি ওসকারসন ও আলবার্ট গুডমুন্ডসন।

তাদের বেঞ্চে রয়েছেন হাকোন ভালদিমারসন, আন্তন আইনারসন, হিয়োরতুর হারমানসন, দাগুর থোরহালসন, গিসলি থোরদারসন, গিলফি সিগুর্দসন, ক্রিস্তাল ইংগাসন, অ্যারন গুনারসন, ক্রিস্তিয়ান হ্লিনসন, ইয়োন থোরস্টেইনসন, আর্নোর সিগুর্দসন ও ড্যানিয়েল গুডইওনসেন।

বিশ্বকাপের আগে এটিই আর্জেন্টিনার শেষ প্রস্তুতি ম্যাচ। ফলে স্কালোনি এই ম্যাচে একদিকে যেমন খেলোয়াড়দের ম্যাচ ফিটনেস যাচাইয়ের সুযোগ পাচ্ছেন, অন্যদিকে মেসির শারীরিক অবস্থাও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। বিশ্বকাপ মিশনের আগে তাই আইসল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটি আর্জেন্টিনার জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।

প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কার ডিপ্লোম্যাসি: চতুর্থবারের মতো একই গাড়িতে পুতিন-মোদি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মানুষ মনে করছে, সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়েছে, দ্রব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর মাধ্যমে সরকার দলীয় লোক নিয়োগের এজেন্ডা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজিবিতে সিপাহী নিয়োগ, এইচএসসি পাস করলেই করা যাবে আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9