আর্জেন্টিনার পতাকার আদলে বাড়ি সাজিয়ে নজর কাড়লেন তিন ভাই

০৯ জুন ২০২৬, ১১:৩৯ PM
বাড়িকে আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে সাজিয়েছেন তিন ভাই

বাড়িকে আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে সাজিয়েছেন তিন ভাই © টিডিসি ফটো

প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়ে নিজেদের বাড়িকে জাতীয় পতাকার আদলে সাজিয়েছেন তিন ভাই। আকাশি-সাদা রঙে রাঙানো বাড়িটি এখন শেরপুরের নালিতাবাড়ীতে স্থানীয়দের কৌতূহল ও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

উপজেলার নালিতাবাড়ী বাজার এলাকার বাসিন্দা ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ নুরুল আমিনের বাড়িতে বাস্তবায়ন করা হয়েছে এই উদ্যোগ। তার তিন ছেলে নাজমুল হাসান রুবেল, অমিত হাসান শুভ ও দুর্জয় হাসান শাকিল যৌথভাবে বাড়ির বাউন্ডারি, গেট এবং বাইরের অংশ আর্জেন্টিনার জাতীয় পতাকার রঙে সাজিয়ে তোলেন।

আকাশি-সাদা রঙে সজ্জিত বাড়িটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেকে স্মার্টফোনে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। ফলে বাড়িটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

স্থানীয়রা জানায়, ফুটবলের প্রতি গভীর ভালোবাসা থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রিয় দলের প্রতি সমর্থনের এমন ব্যতিক্রমী প্রকাশ এলাকায় খুব একটা দেখা যায় না। তাই বাড়িটি ঘিরে মানুষের আগ্রহও দিন দিন বাড়ছে।

অধ্যক্ষ নুরুল আমিনের দ্বিতীয় ছেলে অমিত হাসান শুভ বলেন, ‘ছোটোবেলা থেকেই আমাদের পুরো পরিবার আর্জেন্টিনার সমর্থক। প্রিয় দলের প্রতি ভালোবাসা ও আবেগের জায়গা থেকেই পরিবারের সম্মতিতে পুরো বাড়িকে আর্জেন্টিনার রঙে সাজিয়েছি।’

তিনি আরও বলেন, ‘বাড়িটি দেখতে মানুষ আসছেন, ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। আমাদের এই উদ্যোগ সবার ভালো লাগছে, এটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’

‘লিভ ইন’ সন্দেহে হামলার শিকার সেই দম্পতির ছাড়তে হবে বাসা, দ…
  • ১৮ আগস্ট ২০২৬
স্ট্রোকে প্রেমিকার আকস্মিক মৃত্যু, শোক সইতে না পেরে কঠিন সি…
  • ১৮ আগস্ট ২০২৬
১৮ জুলাই কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে আমি আন্দোলনে ছিলাম: …
  • ১৮ আগস্ট ২০২৬
বিদ্যুতের খুঁটি বসানোর নামে টাকা আদায়ের অভিযোগ যুবদল নেতার …
  • ১৮ আগস্ট ২০২৬
৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রমের সময়সূচি ও নিয়ম…
  • ১৮ আগস্ট ২০২৬
নতুন নিয়মের ফাঁদে প্রথম শাস্তি পেলেন নেইমার
  • ১৮ আগস্ট ২০২৬