চোট জর্জরিত আর্জেন্টিনা দলে স্বস্তির খবর

০৮ জুন ২০২৬, ০৮:০১ AM
আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগে চোটে জর্জরিত আর্জেন্টিনা শিবিরে অবশেষে মিলেছে স্বস্তির বার্তা। ডিফেন্ডার লিওনার্দো বালের্দিকে হারানোর ধাক্কার মধ্যেই প্রথমবারের মতো দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন মিডফিল্ডার নিকো পাস। পাশাপাশি চোট কাটিয়ে মাঠে ফেরার পথে রয়েছেন নাহুয়েল মোলিনা ও গনসালো মন্তিয়েলও।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের এলিস ফিল্ডে রোববারের অনুশীলনে নিকো পাস সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন। তার ফিরে আসা বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে নতুন আশার সঞ্চার করেছে।

এর আগে শনিবার সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি দলের ফিটনেস পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমাদের অনেক খেলোয়াড় এখনো শতভাগ ফিট নয়।’ একই সঙ্গে লিওনার্দো বালের্দির ছিটকে যাওয়ার পর দলে আরও পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে খেলা নিকো পাস বেশ কিছুদিন ধরে বাঁ হাঁটুর সমস্যায় ভুগছিলেন। তার অবস্থা নিয়ে শুরুতে অনিশ্চয়তা থাকলেও গত কয়েক দিনে দ্রুত উন্নতি হয়েছে। চিকিৎসকদের অনুমতি পাওয়ার পর তিনি রোববার দলের সঙ্গে পূর্ণমাত্রায় অনুশীলনে অংশ নেন।

আর্জেন্টিনা আগামী মঙ্গলবার আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে। তবে দলের মূল লক্ষ্য ১৬ জুন কানসাসে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ। সেই ম্যাচের আগে নিকো পাসের সুস্থ হয়ে ওঠাকে অত্যন্ত ইতিবাচক হিসেবেই দেখছে কোচিং স্টাফ।

দলের অভ্যন্তরে নিকো পাসকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। ফলে তার অনুশীলনে ফেরা স্কালোনির দুশ্চিন্তা অনেকটাই কমিয়ে দিয়েছে।

এদিকে চোট থেকে সেরে ওঠার পথে থাকা দুই ফুলব্যাক নাহুয়েল মোলিনা ও গনসালো মন্তিয়েলও রোববার মাঠে নেমেছেন। যদিও তারা এখনো পুরোপুরি ফিট নন, তবুও তাদের পুনর্বাসন প্রক্রিয়ার অগ্রগতি আর্জেন্টিনা শিবিরকে আশাবাদী করে তুলেছে।

বিশ্বকাপের পর্দা উঠতে আর বেশি সময় বাকি নেই। এমন সময়ে একের পর এক চোটে আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ তৈরি হলেও নিকো পাস, মোলিনা ও মন্তিয়েলের ফেরার সম্ভাবনা দলটির জন্য বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন স্কালোনির লক্ষ্য, বাকি সময়ের মধ্যে সবাইকে সর্বোচ্চ ফিট অবস্থায় নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা।

আশির দশকে ফ্যাশন আসলে কেমন ছিল?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন ১০ অক্টোবর পর্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বক্তব্যের মাঝেই চলে গেল বিদ্যুৎ, হেসে দিলেন রাশেদ খাঁন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9