বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আর্জেন্টিনার তারকা ডিফেন্ডার

০৭ জুন ২০২৬, ০১:২৮ AM
 ডিফেন্ডার লিওনার্দো বালের্দি

ডিফেন্ডার লিওনার্দো বালের্দি © টিডিসি ফটো

বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিন আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। চোটের কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। ডান পায়ের কাফ মাংসপেশিতে গুরুতর চোট পাওয়ায় তাকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনার কোচিং স্টাফ। বিষয়টি জানিয়েছে দেশটির জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

শুক্রবার হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে শেষ অনুশীলনে চোট পান ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার। অনুশীলনের মাঝপথেই তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। পরে মেডিকেল পরীক্ষায় তার ডান পায়ের সোলিয়াস মাংসপেশিতে ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

চিকিৎসকদের মূল্যায়ন অনুযায়ী, এই চোট থেকে সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে। ফলে বিশ্বকাপের শুরুতে তো বটেই, গ্রুপ পর্বের বেশির ভাগ ম্যাচেও তাকে পাওয়া সম্ভব নয়। এ কারণে কোনো ঝুঁকি না নিয়ে তাকে চূড়ান্ত দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা ফুটবল দলের কোচিং স্টাফ।

আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে লিওনেল স্কালোনির দল। টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে বাড়তি সতর্ক রয়েছে কোচিং স্টাফ। এমন সময়ে বালের্দির ছিটকে যাওয়া দলের পরিকল্পনায় বড় ধাক্কা হয়ে এসেছে।

বালের্দি আর্জেন্টিনার রক্ষণভাগের গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে বিবেচিত ছিলেন। তিনি মূলত সেন্টার-ব্যাক পজিশনে খেলেন এবং ক্রিস্তিয়ান রোমেরোর বিকল্প হিসেবে তাকে প্রস্তুত রাখা হয়েছিল। হাঁটুর চোট কাটিয়ে রোমেরো দলে ফিরলেও তার ব্যাকআপ হিসেবে বালের্দিকে নির্ভরযোগ্য সদস্য মনে করা হচ্ছিল।

ফ্রান্সের ক্লাব অলিম্পিক মার্সেইয়ের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটানোর পুরস্কার হিসেবে তিনি আর্জেন্টিনার ২৬ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা করে নেন। জাতীয় দলের হয়ে তার পারফরম্যান্সও ছিল ধারাবাহিক। তবে বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ পর্যন্ত পূরণ হলো না তার।

চিকিৎসকদের হিসাব অনুযায়ী, বালের্দি সর্বোচ্চ ২৭ জুন জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে সুস্থ হয়ে ফিরতে পারতেন। কিন্তু সেই পর্যন্ত অপেক্ষা করা দলীয় পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করেছে আর্জেন্টিনা দল পরিচালনা কমিটি। তাই তাকে বাদ দিয়ে নতুন খেলোয়াড় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এখন বালের্দির পরিবর্তে নতুন একজন ডিফেন্ডারকে দলে অন্তর্ভুক্ত করবেন স্কালোনি। আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা থেকে তার বিকল্প বেছে নেওয়া হবে। দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন ফ্যাকুন্দো সেনেসি।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে তিনটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন বালের্দি। পেরু, চিলি ও ইকুয়েডরের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। এর আগে পেশির আরেকটি চোটের কারণে সর্বশেষ কয়েকটি প্রীতি ম্যাচেও খেলতে পারেননি তিনি।

বিশ্বকাপের মতো বড় আসরের আগে বালের্দির ছিটকে যাওয়া শুধু তার ব্যক্তিগত হতাশাই নয়, আর্জেন্টিনার রক্ষণভাগের পরিকল্পনাতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

শেরপুরে বালুর স্তূপে অটোরিকশার ধাক্কা, নিহত ২
  • ১৮ জুলাই ২০২৬
মেসি ম্যাজিকে মুগ্ধ ট্রাম্প, ফকল্যান্ড ইস্যুতে আর্জেন্টিনাক…
  • ১৮ জুলাই ২০২৬
জুলাই বিপ্লবকে বিতর্কিত করতে অপপ্রচার: কাবেরী গায়েনসহ দুই শ…
  • ১৮ জুলাই ২০২৬
দেশের আরও এক নতুন পৌরসভা
  • ১৮ জুলাই ২০২৬
ছাত্রলীগের দুই সাবেক নেতা এখন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, ব্যা…
  • ১৮ জুলাই ২০২৬
লামিন ইয়ামালকে গোসল করানো সেই বিখ্যাত ছবি নিয়ে যা বললেন মেসি
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence