ভোরে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখবেন যেভাবে

০৬ জুন ২০২৬, ১১:২৮ AM
 আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © সংগৃহীত

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শনিবার (৬জুন) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। যা বাংলাদেশ সময় রবিবার (৭ জুন) ভোর ৬টায় অনুষ্ঠিত হবে। 

বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে আর্জেন্টিনা। বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রথমটি আগামীকাল ভোরে, দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি মঙ্গলবার (৯ জুন) আলাবামার অবার্নে আইসল্যান্ডের বিপক্ষে খেলবে মেসিরা। 

দলে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোটের কারণে এই ম্যাচে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। চোট থেকে সেরে ওঠা লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকো পাজ, মন্তিয়েল, মলিনা, পারেদেস এবং গোলরক্ষক দিবু মার্তিনেজের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে ডিফেন্সে ক্রিস্তিয়ান রোমেরোর ইনজুরি থেকে ফেরা দলকে স্বস্তি দিয়েছে। পাশাপাশি রদ্রিগো দে পল, নিকো গনসালেস ও নিকো পাজ মূল একাদশে জায়গা পাওয়ার লড়াইয়ে আছেন।

এর আগে বুয়েনস আয়ার্সে শেষ প্রীতি ম্যাচে জাম্বিয়াকে ৫–০ গোলে হারায় আর্জেন্টিনা, অধিনায়ক লিওনেল মেসিও সে ম্যাচে গোল করেন। ধারাবাহিক পারফরম্যান্সের কারণে স্কালোনির দলকে আবারও বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান দাবিদার হিসেবে দেখা হচ্ছে। ম্যাচ পূর্বাভাস অনুযায়ী আর্জেন্টিনা ৪–১ ব্যবধানে জয় পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে হন্ডুরাস জাতীয় ফুটবল দল বিশ্বকাপের মূল পর্বে জায়গা করতে ব্যর্থ হয়েছে। শেষ বাছাইপর্বে কোস্টা রিকার সঙ্গে ড্র এবং হাইতির জয়ের ফলে তারা সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেনি। পরে গোল ব্যবধানের কারণে আন্তঃমহাদেশীয় প্লে-অফেও জায়গা হারিয়ে বিশ্বকাপের স্বপ্ন ভেঙে যায়। তবে শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণের লক্ষ্য নিয়ে মাঠে নামবে তারা।

হন্ডুরাস দলের প্রধান ভরসা হিসেবে থাকছেন গোলরক্ষক এড্রিক মেনজিভার, মিডফিল্ডার কেরভিন আরিয়াগা এবং ফরোয়ার্ড লুইস পালমা ও রিগোবের্তো রিভাস। তরুণ উইঙ্গার ডেরেক মনকাদা এই দলের অন্যতম সম্ভাবনাময় প্রতিভা হিসেবে নজর কাড়ছেন।

ম্যাচটি সরাসরি সম্প্রচার থাকবে ইএসপিএন দেপোর্তেস চ্যানেলে এবং অনলাইনে ইএসপিএন প্লাস প্ল্যাটফর্মে।

ঢাবির ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage