একাদশে ৪ পরিবর্তন নিয়ে মিশরের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশ ঘোষণা

০৬ জুন ২০২৬, ১০:৪৮ AM
ব্রাজিল ফুটবল দল

ব্রাজিল ফুটবল দল © সংগৃহীত

আসন্ন বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিপক্ষে শুরুর একাদশ ঘোষণা করেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। একাদশ চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন দলের মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলত্তি। শুক্রবার নিউ জার্সিতে গরম আবহাওয়ার মধ্যে হালকা অনুশীলনও করেছে দলটি। পরে সন্ধ্যার দিকে ক্লিভল্যান্ডের উদ্দেশে রওনা টিম ব্রাজিল। শনিবার মিশরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

জানা গেছে, চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা তারকা ফরোয়ার্ড নেইমার পুরো দলের সঙ্গে ভ্রমণই করেননি। পায়ের পেশির (কাফ) ইনজুরি থেকে তিনি এখনো পুরোপুরি সেরে ওঠেননি। তার দ্বিতীয়বারের মতো মেডিকেল পরীক্ষা আগামী সোমবার অনুষ্ঠিত হবে।

অনুশীলনটি সাংবাদিকদের জন্য প্রথম ১৫ মিনিট খোলা ছিল। জানা গেছে, কোচ আনচেলত্তি ছোট মাঠে মিশ্র অনুশীলন করিয়েছেন এবং আক্রমণভাগের বিভিন্ন কৌশল অনুশীলন করিয়েছেন।

শনিবার মিশরের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশ হবে— আলিসন, ওয়েসলি, মারকিনিওস, লিও পেরেইরা এবং ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা এবং রাফিনিয়া; ইগর থিয়াগো এবং ভিনিসিয়ুস জুনিয়র।

এই একাদশে গত সপ্তাহে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে শুরু করা একাদশের তুলনায় চারটি পরিবর্তন আনা হয়েছে। মারকিনিওস দলে এসেছেন ব্রেমারের জায়গায়, ডগলাস সান্তোস খেলবেন অ্যালেক্স সান্দ্রোর পরিবর্তে। পাশাপাশি লুকাস পাকেতা এবং ইগর থিয়াগোকে আক্রমণভাগে পরীক্ষা করা হচ্ছে, যেখানে লুইজ হেনরিক এবং মাতেউস কুনহার পরিবর্তে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পর ক্লান্তির কথা জানিয়ে গ্যাব্রিয়েল মাগালিয়ায়েসকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে, যাতে তিনি বিশ্বকাপে প্রস্তুত থাকতে পারেন। ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৭ জুন মরক্কোর বিপক্ষে, নিউ জার্সিতে।

কোচ কার্লো আনচেলত্তি দলের কৌশলগত পরিবর্তন নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। তার মতে, বল দখলে থাকা অবস্থায় ব্রাজিল বিভিন্ন ফর্মেশনে খেললেও, প্রতিরক্ষার সময় দল মূলত ৪-৪-২ ফর্মেশনে থাকে, যেটিকে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। আক্রমণে দল সাধারণত ৩-২-৫ কাঠামোতে খেলছে।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়, ক্লিভল্যান্ড ব্রাউনস স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে । এই প্রীতি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে TV Globo, SporTV এবং ge tv।

র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুতিন-জিনপিংদের আসার খবরে ফের পর্দা দিয়ে বস্তি আড়াল করল ভারত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি শিক্ষকদের গবেষণা: সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9