হাইতির হয়ে বিশ্বকাপ খেলার প্রস্তাব পেলেও প্রত্যাখ্যান এদোয়ার, কিন্তু কেন?

০৫ জুন ২০২৬, ০৯:২০ PM , আপডেট: ০৫ জুন ২০২৬, ০৯:২২ PM
ফ্রান্সের ক্লাব লেন্সের ফরোয়ার্ড ওদসোন এদোয়ার

ফ্রান্সের ক্লাব লেন্সের ফরোয়ার্ড ওদসোন এদোয়ার © সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপে হাইতির হয়ে খেলার সুযোগ পেলেও সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ফ্রান্সের ক্লাব লেন্সের ফরোয়ার্ড ওদসোন এদোয়ার। তার মতে, বিশ্বকাপে খেলা কোনো আমন্ত্রণে পাওয়া সুযোগ নয়, বরং মাঠের পারফরম্যান্সের মাধ্যমে অর্জন করতে হয়।

পিএসজির সাবেক এই ফরোয়ার্ড হাইতির জাতীয় দলের সম্ভাব্য স্কোয়াডে জায়গা পেলেও শেষ পর্যন্ত দলে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন। তার বিশ্বাস, যারা পুরো বাছাইপর্বে লড়াই করে দলকে বিশ্বকাপে তুলেছেন, তাদের জায়গা শেষ মুহূর্তে এসে দখল করা উচিত নয়।

নিজের সিদ্ধান্ত ব্যাখ্যা করতে গিয়ে এদোয়ার বলেন, হাইতির হয়ে শুধু বিশ্বকাপ খেলতে শেষ মুহূর্তে দলে যোগ দেওয়া তার কাছে নৈতিকভাবে গ্রহণযোগ্য মনে হয়নি। তিনি বলেন, ‘খেলোয়াড়রা বাছাইপর্বে লড়াই করেছে, আমি শেষ মুহূর্তে এসে সেই সুযোগ নিতে পারি না। যদি আমি বিশ্বকাপ খেলি, তাহলে আমাকে সেটা অর্জন করতে হবে।’

তিনি আরও বলেন, হাইতির দলে শুধুমাত্র বিশ্বকাপ খেলার জন্য যোগ দেওয়া তার কাছে সম্মানজনক মনে হয়নি। তাই তিনি এমন কোনো জায়গা নিতে চাননি, যা অন্য কোনো খেলোয়াড়ের প্রাপ্য বলে তিনি মনে করেন।

হাইতি ২০২৬ বিশ্বকাপে তাদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার অংশ নিতে যাচ্ছে। তারা একই গ্রুপে রয়েছে ব্রাজিল, স্কটল্যান্ড ও মরক্কোর সঙ্গে।

বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ে অনেক ফুটবলারই বড় টুর্নামেন্টে খেলার সুযোগ পেতে অন্য দেশের প্রতিনিধিত্ব বেছে নেন। তবে এদোয়ার সেই প্রবণতা থেকে সরে এসে নীতিগত অবস্থান নিয়েছেন এবং একটি বড় সুযোগও প্রত্যাখ্যান করেছেন।

২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে খেললেও এখনো জাতীয় দলের মূল দলে অভিষেকের স্বপ্ন দেখছেন। বর্তমানে তিনি লেন্সের হয়ে দারুণ ফর্মে আছেন। এই মৌসুমে তিনি ৩৬ ম্যাচে ১৪ গোল করেছেন এবং দলের কুপ দে ফ্রান্স জয় ও চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদন বাতিল অথবা এডিটের সুযোগ দাবি, যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন ১৪০ শিক্ষক, তালিকা দেখুন এখানে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9