প্রস্তুতি ম্যাচে ৩ ফেবারিট দলের হোঁচট, ছোট দলগুলোর কড়া বার্তা

০৫ জুন ২০২৬, ০৪:৩৮ PM
কোলাজ ছবি

কোলাজ ছবি © টিডিসি সম্পাদিত

বিশ্বকাপ শুরুর আর এক সপ্তাহও বাকি নেই। ঠিক এমন সময়েই প্রস্তুতি ম্যাচে বড় চমক দেখাল তুলনামূলক ছোট কয়েকটি দল। একই সঙ্গে হোঁচট খেল বিশ্বকাপের তিন ফেবারিট দল—ফ্রান্স, স্পেন ও নেদারল্যান্ডস। ফলাফলগুলো ইঙ্গিত দিচ্ছে, ৪৮ দলের প্রথম বিশ্বকাপে বড়-ছোট দলের ব্যবধান আর আগের মতো থাকছে না।

সবচেয়ে বড় ধাক্কা এসেছে ফ্রান্সের জন্য। নঁতের মাঠে আইভরি কোস্টের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় ২০২২ বিশ্বকাপের রানার্সআপরা। ম্যাচে শুরুতে রায়ান শেরকির গোলে এগিয়ে গিয়েছিল ফ্রান্স। তবে দ্বিতীয়ার্ধে চিত্র বদলে দেয় আইভরি কোস্ট।

৫৩ মিনিটে গুয়েলা দুয়ের গোল ম্যাচে সমতা আনে। এরপর ৮৪ মিনিটে বদলি নামা আমাদ দিয়ালো গোল করে আইভরি কোস্টকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত আর ফিরতে পারেনি ফ্রান্স।

ম্যাচে দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন আনেন কোচ দিদিয়ের দেশম। বিরতির সময় অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে উঠিয়ে নেওয়া হয়। ফ্রান্সের ডিফেন্ডার লুকাস ফার্নান্দেজ বলেন, ‘আমরা সব সময়ই জিততে চাই। তবে এখন প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছি এবং ম্যাচে অনেক খেলোয়াড় পরিবর্তন করা হয়েছে। আমাদের দলের মানসিক অবস্থা ভালো আছে।’

অন্যদিকে দেশম বলেন, ‘হার কখনো সুখকর নয়... দ্বিতীয়ার্ধে আমরা অনেক পরিবর্তন করেছি, তবে এটি কোনো অজুহাত হতে পারে না। ১৬ জুন আমাদের একই ধরনের দলের মুখোমুখি হতে হবে।’

একই রাতে বড় চমক দেয় ইরাক। ঘরের মাঠে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে ১-১ গোলে ড্রয়ে আটকে দেয় তারা। ১৬ মিনিটে ফেরান তোরেসের গোলে এগিয়ে গিয়েছিল স্পেন। কিন্তু ২৭ মিনিটে মেরচেস দোস্কির গোলে সমতা ফেরায় ইরাক।

এই ম্যাচে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস ও পেদ্রিকে বিশ্রামে রাখেন। তিনি একাধিক খেলোয়াড় পরিবর্তন করে নতুনদের সুযোগ দেন। একই কৌশল নেয় ইরাকও, পুরো দল বদলে বেঞ্চের শক্তি পরীক্ষা করে তারা।

ম্যাচে দুই দলই ১১ জন করে খেলোয়াড় বদল করে, মোট ৪৪ জন ফুটবলার মাঠে নামেন। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, স্পেনের ইতিহাসে এটি একটি নতুন রেকর্ড। এর আগে ২০০৪ সালে অ্যান্ডোরার বিপক্ষে ম্যাচে দুই দল মিলিয়ে ৪২ জন খেলোয়াড় মাঠে নেমেছিলেন।

এর আগের দিনই চমক দেখায় আলজেরিয়া। নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে দেয় তারা, যা ছিল আরেকটি বড় অঘটন।

বিশ্বকাপের আগে ধারাবাহিক এই ফলাফলগুলো ছোট দলগুলোর আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিচ্ছে। র‍্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা দলগুলো এখন বড় দলগুলোর বিপক্ষে সমানে সমান লড়াই করছে।

বিশ্বকাপের প্রস্তুতি শেষ করতে ইরানও জিতেছে। তুরস্কে অনুষ্ঠিত ম্যাচে তারা মালিকে ২-০ গোলে হারিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছে।

বিশ্বকাপ শুরু হবে ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। তার আগে এই প্রস্তুতি ম্যাচগুলোর ফলাফল বড় দলগুলোর জন্য সতর্ক সংকেত হয়ে এসেছে।

রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদন বাতিল অথবা এডিটের সুযোগ দাবি, যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন ১৪০ শিক্ষক, তালিকা দেখুন এখানে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9