কর্নার কিকে নেপালের গোল, পিছিয়ে পড়ল বাংলাদেশ

০৩ জুন ২০২৬, ০৫:২৩ PM
গোলের উল্লাস নেপালের

গোলের উল্লাস নেপালের © সংগৃহীত

সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালের বিপক্ষে ২৩ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ভারতের গোয়ায় চলছে দুই দলের ফাইনালে ওঠার লড়াই।

২৩ মিনিটে কর্নার থেকে গোল করে এগিয়ে যায় নেপাল। দিপা শাহীর নেওয়া কর্নারে মিলি আক্তার ঠিকভাবে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল পেয়ে যান গিতা রানা। তিনি সুযোগ কাজে লাগিয়ে বল জালে পাঠান।

বাংলাদেশ একাদশ
মিলি আক্তার, আফঈদা খন্দকার, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মমিতা খাতুন, মারিয়া মান্দা (অধিনায়ক), আনিকা রানিয়া সিদ্দিকী, উমেহলা মারমা, সুরভী আকন্দ প্রীতি, সুরভী আক্তার আরফিন ও ঋতুপর্ণা চাকমা।

প্রসঙ্গত, নেপালকে হারিয়েই গত দুই আসরের সাফ শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার সেই প্রতিপক্ষ নেপালের বিপক্ষেই সেমিফাইনালে মুখোমুখি হয়েছে লাল-সবুজের দল। এই ম্যাচে জয় না পেলে সেমিফাইনালেই শেষ হয়ে যাবে হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন।

বিমানবন্দরের পরিচালককে শাসানোর ঘটনায় সেই জামায়াত নেতার বিরু…
  • ০২ অক্টোবর ২০২৬
বৃষ্টিতে ভারত-পাকিস্তান ফাইনাল পরিত্যক্ত হলে সোনা পাবে কারা?
  • ০২ অক্টোবর ২০২৬
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার গুদাম সিলগালা
  • ০২ অক্টোবর ২০২৬
ছাত্রীদের কল্যাণে চাকসুর ১৭ কার্যক্রম বাস্তবায়ন, ৬টি চলমান
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসা থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্প, নাসা ও নৌবাহিনীতে আলো ছড়াচ্…
  • ০২ অক্টোবর ২০২৬