বিশ্বকাপে ব্রাজিল দলের রিজার্ভ বেঞ্চও সমীহ আদায় করতে বাধ্য করবে প্রতিপক্ষকে

০২ জুন ২০২৬, ১২:৪০ PM , আপডেট: ০২ জুন ২০২৬, ১২:৪৭ PM
রিজার্ভ বেঞ্চই ব্রাজিলের শক্তি

রিজার্ভ বেঞ্চই ব্রাজিলের শক্তি © সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের ১২ দিন আগে রিও ডি জেনিরোতে পানামার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। জ্যামপ্যাক্ট মারাকানায় ৬-২ গোলে পানামাকে উড়িয়ে দিয়ে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল। গোল করেছেন ভিনিসিয়ুস, ক্যাসেমিরো, রায়ান, লুকাস পাকেতা, ইগর থিয়াগো ও দানিলো। এই বড় জয়ের রাতে প্রথমার্ধে কিছুটা অস্বস্তিও ছিল। তবে বিরতির পর ১০ পরিবর্তনে চেনা ছন্দে ধরা দেয় ব্রাজিল। ছয় গোলের চারটিই এসেছে তখন। দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সে একটি প্রশ্নও উঠেছে, ব্রাজিলের সেরা একাদশের চেয়ে রিজার্ভ বেঞ্চ কী বেশি কার্যকর। বিশ্বকাপে ব্রাজিল দলের রিজার্ভ বেঞ্চও সমীহ আদায় করতে বাধ্য করাবে  প্রতিপক্ষকে।

প্রায় ৯ মাস পর জাতীয় দলের ম্যাচ দেখতে মারাকানায় গত রোববার সন্ধ্যায় জড়ো হয়েছিলেন ৭২ হাজার ব্রাজিল সমর্থক। দুয়ারে বিশ্বকাপ বলে একটা অন্য রকম উৎসবের আবহ ছিল ভক্তদের মধ্যে। এমন পরিবেশে খেলা শুরুর দেড় মিনিটের মধ্যেই গোল করে প্রত্যাশা বাড়িয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে ১৪তম মিনিটে পানামা সমতা ফেরায়। যদিও গোলটিতে ভাগ্যের ছোঁয়া ছিল। একটি ফ্রি কিক দেয়ালে দাঁড়ানো ম্যাথিউস কুনহার গায়ে লেগে দিক পাল্টে ব্রাজিলের জালে চলে যায়। তবে প্রথমার্ধের শেষের দিকে ভিনিসিয়ুসের দারুণ ক্রসে হেড করে ক্যাসেমিরো পানামার জালে পাঠালে ২-১ লিড নিয়ে বিরতিতে যায় সেলেকাওরা।

তবে প্রথমার্ধে সেরা খেলোয়াড়দের নিয়েও প্রত্যাশার চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়ে ব্রাজিল। পুঁচকে পানামার বিপক্ষে প্রাধান্য বিস্তার করে খেলা তো দূরের বিষয়, বল পজেশনেও পিছিয়ে ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমার্ধে ৫২ শতাংশ বলের দখল ছিল পানামার। ব্রাজিলকে তখন কাউন্টার¬ অ্যাটাকনির্ভর ফুটবল খেলতে দেখা যায়। তখন দুই মিডফিল্ডার ক্যাসেমিরো ও ব্রুনো গিমারেসকে চাপের মধ্যে থাকতে দেখা গেছে। নিচ থেকে তারা আক্রমণ গড়ে তুলতেই পারছিল না। প্রথমার্ধে আক্রমণে ওঠার সময় ৪-২-৪ ও রক্ষণে নামার সময় ৪-৪-২ ফরমেশনে দলকে খেলান আনচেলত্তি। তখন বাঁ প্রান্তে ভিনি বেশ জায়গা নিয়ে খেললেও মধ্যে সেন্টার ফরোয়ার্ডের ভূমিকায় থাকা ম্যাথিউস কুনহা ও  তাঁর পেছনে থাকা রাফিনহা ততটা স্বাচ্ছন্দ্যে ছিলেন না। ৯ নম্বর পজিশনে কুনহা একেবারেই মানিয়ে নিতে পারছিলেন না। প্রতিপক্ষের বক্স থেকে অনেক দূরে সরে যাচ্ছিলেন তিনি, ম্যাচে তাঁর উপস্থিতি চোখেই পড়ছিল না। তাঁর পেছনে থাকা রাফিনহা ও রাইট উইংয়ে লুইজ হেনরিককেও তখন ছন্দহীন লাগছিল। এর পরও ব্রাজিল যে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করতে পেরেছিল, সেটাই তাদের ভাগ্য!

দ্বিতীয়ার্ধে ১০ জনকে বদল করেন আনচেলত্তি। এমনকি গোলকিপারও পরিবর্তন করেন। একমাত্র সেন্টার ব্যাক লিও পেরেরা ছাড়া সবাইকে বদলে ফেলেন। বেঞ্চে আর কেউ থাকলে হয়তো তাঁকেও বদলাতেন। সে সঙ্গে ৪-৩-৩ ফরমেশনে দল সাজান। এতে কাজ হয়। ব্রাজিলের বদলি খেলোয়াড়রা পূর্ণ শক্তি নিয়ে মাঠে দাপিয়ে বেড়ানো শুরু করেন। পানামা তখন তাদের গতির সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হয়। মাঝমাঠে ফ্যাবিনহোর সঙ্গে লুকাস পাকেতা ও দানিলোর দুর্দান্ত বোঝাপড়ায় ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ব্রাজিল। বিশেষ করে পাকেতার সৃষ্টিশীলতা নজর কেড়েছে। রাইট উইংয়ে রায়ানও দারুণ কার্যকর। দুরন্ত গতিতে আক্রমণে ওঠার পাশাপাশি রক্ষণেও ভূমিকা রাখতে পারেন ১৯ বছরের এ তরুণ। লুইজ হেনরিকের উপযুক্ত বিকল্প সে। দানিলো সান্তোসও দারুণ ফর্মে আছেন। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলায় এ ম্যাচে ছিলেন দুই তারকা সেন্টার ব্যাক মার্কুইনহোস ও গ্যাব্রিয়েল মাগালহাস। তারা ফিরলে নিশ্চিতভাবে রক্ষণের শক্তি বাড়বে। সে সঙ্গে দলে ভারসাম্য আনার জন্য হয়তো একজন স্ট্রাইকার কমিয়ে মিডফিল্ডার বাড়াতে পারেন কোচ আনচেলত্তি।

এই ম্যাচের আগে ও পরে মাঠে নেমেছিলেন নেইমার। পুরো স্টেডিয়াম করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানায়। পুরোপুরি ফিট না থাকায় তিনি যে এই প্রস্তুতি ম্যাচ খেলতে পারবেন না, সেটি আগেই জানা ছিল। ম্যাচ শেষে রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে ফুটবলারদের। সোমবার বিকেলে পুরো দল একত্রে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়ে যাবে। যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দেবেন হাঙ্গেরিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহাস ও মার্তেনেল্লিরা।

ট্যাগ: ব্রাজিল
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9