বিশ্বকাপের ডার্ক হর্স মরক্কোর দল ঘোষণা

২৭ মে ২০২৬, ০৭:২৯ AM
মরক্কোর বিশ্বকাপ দল ঘোষণা

মরক্কোর বিশ্বকাপ দল ঘোষণা © সংগৃহীত

আসন্ন ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে মরক্কো। কাতার বিশ্বকাপে ইতিহাস গড়া আফ্রিকার দেশটি এবারও বিশ্বমঞ্চে চমক দেখানোর লক্ষ্য নিয়েই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরে অংশ নিতে যাচ্ছে।

২০২২ কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে উঠে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল মরক্কো। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবারও শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল গড়েছে ‘আটলাস লায়ন্স’রা। ইউরোপের শীর্ষ লিগে খেলা একাধিক তারকার উপস্থিতিতে মরক্কোকে এবারের বিশ্বকাপের অন্যতম ডার্ক হর্স হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

আফ্রিকান ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেও বিশ্বকাপে যাচ্ছে মরক্কো। যদিও সেনেগালের বিপক্ষে বিতর্কিত ফাইনালের পর প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে তাদের হাতে শিরোপা তুলে দেওয়া হয়েছিল।

গোলরক্ষকঃ ইয়াসিন বোনো (আল-হিলাল), মুনির এল কাজৌই (আরএস বারকান), আহমেদ রেদা তাগনাউতি (রাজা কাসাব্লাঙ্কা)।

রক্ষণভাগঃ আশরাফ হাকিমি (পিএসজি), নায়েফ আগুয়ের্দ (ওয়েস্ট হাম/অলিম্পিক মার্সেই), নুসাইর মাজরাউই (ম্যানচেস্টার ইউনাইটেড), আনাস সালাহ-এদ্দিন (টোয়েন্টে), শাদি রিয়াদ (ক্রিস্টাল প্যালেস), ইউসুফ বেলামারি (আল আহলি), ইসা দিয়প (ফুলহাম), রেদোয়ান হাহলাল (মেখেলেন), জাকারিয়া এল ওয়াহদি (জেঙ্ক)।

মিডফিল্ডারঃ সফিয়ান আমরাবাত (ফেনারবাচে/রিয়াল বেটিস), ইসমাইল সাইবারি (পিএসভি আইন্দহোভেন), নিল এল আয়নাউই (রোমা), বিলাল এল খান্নুস (স্টুটগার্ট), আজ্জেদিন ওনাহি (জিরোনা), বুয়াদ্দি (লিল), সামির এল মুরাবেত (স্ট্রাসবুর্গ)।

ফরোয়ার্ডঃ ব্রাহিম দিয়াজ (রিয়াল মাদ্রিদ), শেমসদ্দিন তালবি (সান্ডারল্যান্ড), আইয়ুব এল কাবি (অলিম্পিয়াকোস), সৌফিয়ান রহিমি (আল-আইন), আব্দে এজ্জালজৌলি (রিয়াল বেটিস), আয়ুবে আমাইমৌনি (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট), ইয়াসিন গেসিমে (স্ট্রাসবুর্গ)।

প্রধান কোচঃ মোহাম্মদ ওয়াহবি।

থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবার…
  • ০৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬