হ্যান্সি ফ্লিকের মেয়াদ বাড়াল বার্সেলোনা

২৫ মে ২০২৬, ০৯:০৩ AM
হ্যান্সি ফ্লিক

হ্যান্সি ফ্লিক © সংগৃহীত

লা লিগা জয়ের পরই কোচ হ্যান্সি ফ্লিককে দীর্ঘমেয়াদি দায়িত্ব দিল বার্সেলোনা। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৮ সালের জুন পর্যন্ত কাতালান ক্লাবটির দায়িত্বে থাকবেন এই জার্মান কোচ। পাশাপাশি আরও এক মৌসুম চুক্তি বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

আগের চুক্তি অনুযায়ী, ফ্লিকের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের জুনে। তবে চলতি মৌসুমে দলের দারুণ সাফল্যের পর আগেভাগেই তার চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় বার্সেলোনা।

৬১ বছর বয়সী এই কোচের অধীনে এবার ২৯তম লা লিগা শিরোপা জিতেছে বার্সা। তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে কাতালানরা। গত ১০ মে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে দলটি।

২০২৪ সালে দুই বছরের চুক্তিতে বার্সেলোনার দায়িত্ব নেন হ্যান্সি ফ্লিক। এর আগে বায়ার্ন মিউনিখকে ট্রেবল জেতিয়ে আলোচনায় আসেন তিনি। তবে ২০২৩ সালের সেপ্টেম্বরে জার্মানি জাতীয় ফুটবল দলর কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর কিছুটা কঠিন সময় পার করতে হয়েছিল তাকে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে নিজের কোচিং ক্যারিয়ার নতুনভাবে গড়ে তুলতেই বার্সায় যোগ দেন ফ্লিক।

তার অধীনে দ্রুতই বদলে যায় বার্সেলোনার চেহারা। ঘরোয়া ফুটবলে আবারও আধিপত্য প্রতিষ্ঠা করে দলটি। টানা দুই মৌসুম লা লিগা জয়ের পাশাপাশি ২০২৪-২৫ মৌসুমের কোপা দেল রে এবং পরপর দুটি স্প্যানিশ সুপার কাপও জিতেছে বার্সা।

তবে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাশা পূরণ করতে পারেনি দলটি। কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদর কাছে হেরে বিদায় নিতে হয় বার্সাকে।

আগামী মৌসুমে তাই ইউরোপের মঞ্চে আরও শক্তিশালীভাবে ফেরার লক্ষ্য থাকবে হ্যান্সি ফ্লিকের দলের।

পাবিপ্রবিতে তৃতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরের চার খুন নিয়ে জনমনে কেন এত প্রশ্ন, সন্দেহ আর অবিশ্বা…
  • ২৭ আগস্ট ২০২৬
বাইকে অচেতন তরুণী বহনের ঘটনায় রহস্য বাড়ছে, টিম গঠন করে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬
নজরুলের জীবন ও সাহিত্যকর্ম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে …
  • ২৭ আগস্ট ২০২৬
রাবিতে সংঘর্ষ; সাংবাদিককে মারধর ও হেনস্তার অভিযোগ
  • ২৭ আগস্ট ২০২৬
বোল্টের রেকর্ডের চেয়েও দ্রুত দৌড়াল চীনা রোবট তিয়াংগং
  • ২৭ আগস্ট ২০২৬