অবশেষে সৌদিতে শিরোপার স্বাদ পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২২ মে ২০২৬, ০৮:৫৭ AM
রোনালদোর শিরোপা উদযাপন

রোনালদোর শিরোপা উদযাপন © টিডিসি ফটো

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সৌদি আরবে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো ঘরোয়া লিগ শিরোপার স্বাদ পেলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার দামাককে ৪-১ গোলে হারিয়ে ২০২৫-২৬ মৌসুমের সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন হয়েছে তার দল আল নাসর। 

শিরোপা নিশ্চিত করতে শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না আল নাসরের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে রোনালদো নিজে দুর্দান্ত দুটি গোল করেছেন। তার জোড়া গোলেই আল নাসরের শিরোপা নিশ্চিত হয়। 

৪১ বছর বয়সী রোনালদো ম্যাচের শেষ মুহূর্তগুলো মাঠের বাইরে বেঞ্চ থেকে দেখতে দেখতে আবেগে কেঁদে ফেলেন। ২০২২ সালের শেষে সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর এই প্রথম কোনো বড় ঘরোয়া শিরোপা জিতলেন তিনি। এর আগে আল নাসর কয়েকটি ফাইনাল হারলেও এবার আর হতাশ হতে হয়নি।

ম্যাচের শুরু থেকেই আল নাসর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। ম্যাচের ৩৪ মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় আল নাসর। এরপর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান কিংসলে কোমান। পরে দামাক একটি গোল শোধ করলে কিছুটা চাপে পড়ে যায় দলটি। তবে ম্যাচের ৬৩ মিনিটে দারুণ এক ফ্রি কিকে বল জালে জড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আবার নিজেদের হাতে নেন রোনালদো। এর নয় মিনিট পর, অর্থাৎ ৮১ মিনিটে ছয় গজ বক্সের কিনারে কাট-ব্যাক পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করে দলের বড় জয় ও শিরোপা নিশ্চিত করেন তিনি।

এই শিরোপা জয়ের মাধ্যমে রোনালদোর সমৃদ্ধ ক্যারিয়ারে ইংলিশ, স্প্যানিশ ও ইতালিয়ান লিগের পাশে এবার সৌদি লিগও যোগ হলো। এর আগে ক্লাব ফুটবলে পাঁচটি চ্যাম্পিয়নস লিগও জিতেছেন তিনি। ২০২০ সালে জুভেন্টাসের হয়ে সিরি আ জেতার পর দীর্ঘদিন কোনো বড় ক্লাব শিরোপা পাননি এই ফরোয়ার্ড। ২০২৩ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেডে অসুখী সময় কাটিয়ে বিশাল সংবর্ধনার মধ্য দিয়ে সৌদি আরবে এসেছিলেন রোনালদো। সৌদি যাত্রা সবসময় মসৃণ ছিল না; ২০২৪ সালে কিং'স কাপ ফাইনালে আল হিলালের কাছে টাইব্রেকারে হেরে তাকে কাঁদতে দেখা গিয়েছিল। 

এমনকি এই মৌসুমে বেনজেমা প্রতিদ্বন্দ্বী দল আল হিলালে চলে যাওয়ার প্রতিবাদে আল নাসরের তিন ম্যাচ বয়কটও করেন তিনি। তবে রোনালদো ২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়ার পরই মূলত বড় তারকাদের সৌদি লিগে আসার দরজা খুলে যায়, যার ধারাবাহিকতায় নেইমার ও কারিম বেনজেমার মতো বিশ্বসেরা তারকারাও সৌদিতে পাড়ি জমান।

দামাকের বিপক্ষে জোড়া গোলের মাধ্যমে রোনালদো সৌদি লিগে তার প্রথম দুই মৌসুমে শীর্ষ গোলদাতা থাকার পাশাপাশি নিজের ক্যারিয়ার গোল সংখ্যা নিয়ে গেছেন ৯৭৩-এ। ফুটবল ইতিহাসে ১০০০ গোলের অনন্য মাইলফলক ছুঁতে এখন তার প্রয়োজন আর মাত্র ২৭ গোল, যা এখন দরজায় কড়া নাড়ছে।

ক্লাবের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলেও রোনালদোর সামনে এখন বিশ্বকাপের হাতছানি। এই সপ্তাহে পর্তুগালের জাতীয় দলে নাম আসায় ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন পুরুষ ফুটবলের এই সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা, যার আন্তর্জাতিক গোল সংখ্যা বর্তমানে ১৪৩।

১৮০ বোতল ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার
  • ১৮ জুলাই ২০২৬
‘নার্সিং জনবল উন্নয়ন’ শিখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীসহ ৫…
  • ১৮ জুলাই ২০২৬
জাপানি ভাষা শিক্ষা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের…
  • ১৮ জুলাই ২০২৬
রাজনৈতিক বিবেচনায় কাউকে বঞ্চিত করা মানবতার ওপর আঘাত: রিজভী 
  • ১৮ জুলাই ২০২৬
দ্রুত সেবা, বিমান টিকেট-হোটেল বুকিংয়ে ছাড়সহ প্রবাসী কার্ডে …
  • ১৮ জুলাই ২০২৬
ঢাকা কলেজে আর্জেন্টাইন সমর্থকদের গরু ভোজ কাল
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence