চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনাল

দুই পেনাল্টির ম্যাচে আর্সেনাল-আতলেতিকোর ড্র

৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ AM
 দুই দলের খেলোয়াররা

দুই দলের খেলোয়াররা © টিডিসি ফটো

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের রোমাঞ্চকর প্রথম লেগে জয় পায়নি আর্সেনাল ও অ্যাথলেটিকো মাদ্রিদের কোন দল । পেনাল্টি ভাগ্যে সমতায় শেষ হয়েছে তাদের  হাইভোল্টেজ লড়াই। বুধবার রাতে মাদ্রিদের মেত্রোপলিতানোয় অনুষ্ঠিত এই ম্যাচে ১-১ ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল। 

আর্সেনালের হয়ে ভিক্তর ইয়োকেরেশের পেনাল্টি থেকে গোল করার পর অ্যাথলেটিকোর হয়েও পেনাল্টি থেকেই দলকে সমতা ফেরান হুলিয়ান আলভারেস। আক্রমণ-পাল্টা আক্রমণের এই ম্যাচে ভাগ্য আর ক্রসবারের বাধায় জয়বঞ্চিত থাকতে হয়েছে স্বাগতিকদের।

ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণের ধার রেখেছিল দুই দলি। ম্যাচের ১৪তম মিনিটে আলভারেসের দুর্দান্ত এক শট দাভিদ রায়া রুখে দিলে লিড নিতে ব্যর্থ হয় অ্যাথলেটিকো। এর কিছুক্ষণ পর আর্সেনাল অধিনায়ক মার্টিন ওদেগোরের আক্রমণ প্রতিহত করেন স্বাগতিক রক্ষণভাগের খেলোয়াড়রা। প্রথমার্ধের অন্তিম লগ্নে ৪৪তম মিনিটে ডেডলক ভাঙেন ইয়োকেরেশ। বক্সে তাকে ফাউল করায় প্রাপ্ত পেনাল্টি থেকে বুলেট গতির কিকে গানারদের এগিয়ে দেন এই সুইডিশ স্ট্রাইকার।

বিরতির পর ঘুরে দাঁড়াতে মরিয়া অ্যাথলেটিকো আক্রমণের ধার বাড়ায়। ৫৬তম মিনিটে কাঙ্ক্ষিত সেই সমতা আসে পেনাল্টি থেকে। আর্সেনাল ডিফেন্ডার বেন হোয়াইটের হ্যান্ডবলের কারণে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি, যা থেকে গোল করতে ভুল করেননি আলভারেস। 

ম্যাচের বাকি সময়ে গ্রিজমানের শট ক্রসবারে লেগে ফিরে আসা এবং লুকমানের একাধিক সুযোগ মিসের কারণে জয়সূচক গোলটি আর পাওয়া হয়নি ডিয়েগো সিমিওনের শিষ্যদের।

৭৮তম মিনিটে আর্সেনালকে আবারও পেনাল্টি দিলেও ভিএআর পর্যালোচনার পর তা বাতিল করেন রেফারি। ফলে শেষ পর্যন্ত অমীমাংসিতভাবেই শেষ হয় মাঠের লড়াই,   আগামী মঙ্গলবার আর্সেনালের ঘরের মাঠে ফিরতি লেগেই নির্ধারিত হবে কারা ফাইনালে যাবে।

বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬