হেসেখেলেই চট্টগ্রামকে হারাল রংপুর

২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ PM
রংপুর রাইডার্সের খেলোয়াড়রা

রংপুর রাইডার্সের খেলোয়াড়রা © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের প্রথম ম্যাচে একেবারে একতরফা আধিপত্য দেখাল রংপুর রাইডার্স। লিটন দাস ও ডেভিড মালানের কার্যকর ব্যাটিংয়ে চট্টগ্রাম রয়্যালসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করল নুরুল হাসান সোহানের দল।

সোমবার (২৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে মাত্র ১০২ রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম রয়্যালস। জবাবে সহজ লক্ষ্য তাড়া করে ৩০ বল হাতে রেখেই অনায়াস জয় তুলে নেয় রাইডার্সরা।

১০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চট্টগ্রামের বোলিং আক্রমণকে একেবারে নিষ্প্রভ করে দেন রংপুর রাইডার্সের দুই ওপেনার ডেভিড মালান ও লিটন দাস। তাদের উদ্বোধনী জুটিতেই আসে ৯১ রান। ৩১ বলে ৪৭ রান করে লিটন দাস ফিরলে ভাঙে এই জুটি।

পরে অর্ধশতক পূর্ণ করে ইনিংসের নিয়ন্ত্রণ ধরে রাখেন মালান। কিন্তু জয়ের খুব কাছাকাছি গিয়ে ৪৮ বলে ৫১ রান করে আউট হন এই ওপেনার।

শেষদিকে ছক্কা হাঁকিয়ে রংপুরের জয় নিশ্চিত করেন খুশদিল শাহ। অপরপ্রান্তে মাহমুদউল্লাহ রিয়াদ ৪ বলে ১ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৫ ওভার ও ৭ উইকেট হাতে রেখেই সহজ জয় তুলে নেয় রাইডার্সরা।

এর আগে, টস জিতে বোলিংয়ে নেমে শুরুতেই সাফল্য পায় রংপুর। ইনিংসের প্রথম ওভারে নাহিদ রানার গতিময় ডেলিভারিতে আউট হন চট্টগ্রামের বিদেশি ওপেনার অ্যাডাম রসিংটন।

এরপর পাল্টা আক্রমণের চেষ্টা করলেও ২০ বলে ৩৯ রান করে মোস্তাফিজুর রহমানের বলে বোল্ড হয়ে ফেরেন নাঈম শেখ। পরে আলিস আল ইসলামের ঘূর্ণিতে রানের খাতা খোলার আগেই কট বিহাইন্ড হন মাহমুদুল হাসান জয়।

পাওয়ার প্লে শেষে আক্রমণে এসে ম্যাচ পুরোপুরি নিজের হাতে তুলে নেন ফাহিম আশরাফ। সপ্তম ওভারে মাহফিজুল ইসলাম রবিনকে আউট করে উইকেট শিকারের সূচনা করেন তিনি।

১১তম ওভারে একই ওভারে মাসুদ গুরবাজ ও অধিনায়ক শেখ মেহেদি হাসানকে ফিরিয়ে চট্টগ্রামকে বড় চাপে ফেলে দেন পাকিস্তানি এই অলরাউন্ডার। এতে মাত্র ৭৩ রানেই ৬ উইকেট হারায় চট্টগ্রাম।

পরের দিকে নতুন স্পেলে মির্জা তাহির বেগকে ফিরিয়ে দেন দ্য ফিজ। এ ছাড়া তানভির ইসলামকে আউট করেন সুফিয়ান মুকিম। আর ১৮তম ওভারে চার বলের মধ্যে আবু হায়দার রনি ও শরিফুল ইসলামকে আউট করে নিজের ফাইভ-ফর পূর্ণ করেন ফাহিম। তার বিধ্বংসী বোলিংয়ে শেষ পর্যন্ত ১০২ রানেই থামে চট্টগ্রাম রয়্যালসের ইনিংস।

স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9