২০২৬ ফিফা বিশ্বকাপের কোন গ্রুপে কোন দল, দেখে নিন একনজরে

০৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ AM , আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ AM
ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপ © সংগৃহীত

২০২৬ সালের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। 

জানা গেছে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পড়েছে ‘জে’ গ্রুপে, আর ব্রাজিল স্থান পেয়েছে ‘সি’ গ্রুপে। এদিন পট থেকে বল তুলতে মঞ্চে এসে উপস্থিত হন চার কিংবদন্তি- ন্যাশনাল ফুটবল লিগের সাতবারের সুপার বোলজয়ী টম ব্রেডি, ন্যাশনাল হকি লিগের হল অফ ফেমার এবং চারবারের স্ট্যানলি কাপজয়ী ওয়েইন গ্রেটস্কি, মেজর লিগ বেসবলের সাতবারের অল-স্টার ও নিউইয়র্ক ইয়াঙ্কিজের খেলোয়াড় অ্যারন জাজ এবং এনবিএর চারবারের চ্যাম্পিয়ন ও হল অফ ফেমার শাকিল ও’নিল।

কোন দল কোন গ্রুপে খেলবে

গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, (ডেনমার্ক/চেক রিপাবলিক/রিপাবলিক অব আয়ারল্যান্ড/নর্থ মেসিডোনিয়া)

গ্রুপ বি: কানাডা, সুইজারল‍্যান্ড, কাতার, (ইতালি/ওয়েলস/বসনিয়া-হার্জেগোভিনা/নর্দার্ন আয়ারল্যান্ড)

গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল‍্যান্ড, হাইতি

গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প‍্যারাগুয়ে, (তুরস্ক/স্লোভাকিয়া/কসোভো/রোমানিয়া)

গ্রুপ ই: জার্মানি, একুয়েডর, কোত দি ভোয়া, কুরাসাও

গ্রুপ এফ: নেদারল‍্যান্ডস, জাপান, তিউনিসিয়া, (ইউক্রেন/পোল্যান্ড/আলবেনিয়া/সুইডেন)

গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউ জিল‍্যান্ড

গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভের্দে

গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, (ফিফা প্লে-অফ ২: ইরাক, বলিভিয়া, সুরিনাম)

গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান

গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান (ফিফা প্লে-অফ ১: কঙ্গো, জ্যামাইকা, নিউ কালেডোনিয়া)

গ্রুপ এল: ইংল‍্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা

প্রাথমিকে এক বিদ্যালয়ের ৫৩ পরীক্ষার্থীর ৫২ জনই বৃত্তি পেল
  • ১৩ জুলাই ২০২৬
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী, কার হাতে উঠছে এবারের বিশ্বকা…
  • ১৩ জুলাই ২০২৬
দুই স্ত্রী নিয়ে ইয়াবাসহ স্বামী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদ…
  • ১২ জুলাই ২০২৬
জুলাইকে ব্যঙ্গ করে এবার চবি অধ্যাপকের পোস্ট
  • ১২ জুলাই ২০২৬
বিশ্বকাপ হারায় কোচকে বরখাস্ত করল সেনেগাল
  • ১২ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ: কী বলছে অপ্টা সুপারকম্পিউটার?
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence