শান্তি পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প

০৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ AM
২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠান

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠান © সংগৃহীত

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নতুন করে চালু করেছে ‘শান্তি পুরস্কার’ নামে বার্ষিক সম্মাননা। এর প্রথম প্রাপক হয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পের হাতে এ পুরস্কার তুলে দেন।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে চলছে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। মূলপর্ব শুরুর আগেই সাংস্কৃতিক আয়োজনের পর দেওয়া হলো ‘শান্তি পুরস্কার’।

জানা গেছে, শান্তির জন্য অসাধারণ ও ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ এবং বিশ্বজুড়ে মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় অবদান রাখাদের এই সম্মাননা দেওয়া হয়। সেই মানদণ্ডেই এবার পুরস্কারটি পেয়েছেন ট্রাম্প।

পুরস্কার পেয়ে ট্রাম্প বলেন, এটি সত্যিই আমার জীবনের অন্যতম সেরা সম্মাননা। আমরা লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছি উদাহরণ হিসেবে কঙ্গো, যেখানে ১ কোটি মানুষ মারা গিয়েছিল এবং পরিস্থিতি খুব দ্রুতই আরও ১ কোটি মৃত্যুর দিকে যাচ্ছিল। ভারত ও পাকিস্তানের ক্ষেত্রেও আমরা যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগেই তা থামাতে পেরেছি।

টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রানার গ্রুপ নিয়োগ দেবে ১০ সিনিয়র অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ওষুধ ছাড়াই বিষণ্নতা নিরাময়ের গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি প…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9