বিশ্বকাপ থেকে ছিটকে গেল আর্জেন্টিনা

১৫ নভেম্বর ২০২৫, ০১:০২ PM , আপডেট: ১৫ নভেম্বর ২০২৫, ০১:০৭ PM
অনূর্ধ্ব-১৭ আর্জেন্টিনা দল

অনূর্ধ্ব-১৭ আর্জেন্টিনা দল © সংগৃহীত

ফুটবলের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। কাতারে বিশ্বকাপ জয়ের পর থেকেই মাঠে সময়টা দারুণ কাটছিল আলবিসেলেস্তেদের। মেসিদের শিরোপাখরা কাটানো সেই কাতারেই এবার অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে নতুন শিরোপার লক্ষ্য নিয়েছিল আর্জেন্টিনা যুব দল।

নকআউট পর্বেই শেষ হলো আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা। মেক্সিকোর সঙ্গে নির্ধারিত সময়ের ম্যাচে ২-২ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হেরে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।

উত্তেজনাপূর্ণ ম্যাচের শুরুতেই এগিয়ে যায় দিয়েগো প্লাসেন্তের নেতৃত্বাধীন আর্জেন্টিনা। রামিরো তুলিয়ান গোল করে দলের ভালো শুরুর স্বপ্ন দেখালেও পরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল মেক্সিকো। লুইস গাম্বোয়া দুই গোল করে ম্যাচের রূপ ঘুরিয়ে দেন। শেষ দিকে ফার্নান্দো ক্লোস্টার আর্জেন্টিনাকে সমতায় ফেরান। নির্ধারিত সময় শেষে ম্যাচের ভাগ্য ঠিক হয় টাইব্রেকারে, যেখানে শেষ হাসি হাসে মেক্সিকো।

প্রসঙ্গত, চলমান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ সূচনা করেছিল আর্জেন্টিনা। গ্রুপ পর্বে তারা তিনটি ম্যাচে জয় তুলে নেন। বেলজিয়ামের বিপক্ষে ৩-২, তিউনিশিয়ার বিরুদ্ধে ১-০ এবং ফিজির সঙ্গে ৭-০ ব্যবধানে জয় পাওয়ার পর তারা নকআউট পর্বে প্রবেশ করে। তবে সেখানে হেরে আর্জেন্টিনার যুবাদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায়।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬