জুয়ায় জড়িত থাকার অভিযোগে ১০২ ফুটবলার নিষিদ্ধ

১৪ নভেম্বর ২০২৫, ০৯:৩১ AM
তুর্কি ফুটবল ফেডারেশন

তুর্কি ফুটবল ফেডারেশন © সংগৃহীত

ফুটবল ম্যাচে বাজি ধরার অভিযোগে শীর্ষ দুই স্তরের ১০২ জন খেলোয়াড়কে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ)। গতকাল ১৩ নভেম্বর (বৃহস্পতিবার)  টিএফএফের পেশাদার ফুটবল ডিসিপ্লিনারি কাউন্সিল এই নিষেধাজ্ঞা জারি করে।

জানা গেছে, তুরস্ক সুপার লিগের ২৫ জন এবং দ্বিতীয় স্তরের ৭৭ জন খেলোয়াড়কে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

এর আগে এই মাসের শুরুতেই একই অভিযোগে ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে নিষিদ্ধ করেছিল টিএফএফ। তদন্তে দেখা যায়, দেশের পেশাদার লিগে কাজ করা ম্যাচ অফিশিয়ালরাও ফুটবল ম্যাচে বাজি ধরছেন।

এছাড়াও, শীর্ষ স্তরের একটি ক্লাবের চেয়ারম্যানসহ আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলাকালীন সতর্কতা হিসেবে সকল লিগ থেকে ১ হাজার ২৪ জন খেলোয়াড়কে নিষিদ্ধ করা হয়েছে এবং দ্বিতীয় ও তৃতীয় স্তরের লিগের ম্যাচগুলো দুই সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে। এই ঘটনা তুরস্কের ফুটবলে তীব্র অস্থিরতা সৃষ্টি করেছে।

আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬
গণঅভ্যুত্থানের যার চুলের স্পাইক নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের…
  • ১৩ অক্টোবর ২০২৬
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে ফের মানববন্ধন
  • ১৩ অক্টোবর ২০২৬